জগদ্ধাত্রী পুজোয় পানীয় জল সবরবাহ করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ কৃষ্ণনগর পুরসভার
কৃষ্ণনগর পুরসভার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার এই দিন বাড়তি পানীয় জল সরবরাহ করা হবে। এই তিন দিন, সকাল ৫টা ১৫ থেকে সকাল ৭টা পর্যন্ত, সকাল ৮টা ৪৫ থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত, দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পানীয় জল সরবরাহ করা হবে। সেই সঙ্গেই দুপুর সাড়ে ৩টে থেকে ৫টা ১৫ পর্যন্ত এবং পঞ্চম দফায় সন্ধ্যে ৭টা ১৫ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এই জল সরবরাহ করবে পুরসভা।
কৃষ্ণনগর শহরের বাসিন্দাদের পাশাপাশি এই সময়ে আসা লোকজনের যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
যদিও এই জল কতটা পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষ্ণনগরের বাসিন্দাদের একাংশ। সাধারণ দিনগুলিতেই সঠিক সময়ে এবং পরিমাণ পানীয় জল সরবরাহ করা হয় না তাঁদের অভিযোগ।