ছটে মালাকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ স্লোগান
টালিগঞ্জ এলাকায় ছটপুজো পরিদর্শনে গিয়ে ‘চোর চোর’ স্লোগান শুনলেন প্রাক্তন তৃণমূল সাংসদ, এখন এনসিপিআই–তে যোগ দেওয়া মালা রায়। রবিবার সকালে তাঁকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ২০২৬–এর বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন মালা। তাঁরই দক্ষিণ কলকাতার সংসদ এলাকার ৮৮ নম্বর ওয়ার্ডে ‘কৃত্রিম জলাশয়’ তৈরি করে ছটপুজোর আয়োজন করা হয়েছিল। স্থানীয়দের একাংশের দাবি, মালা তৃণমূলে থাকাকালীন তাঁদের উপরে ‘অত্যাচার’ করেছিলেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মালা।