কেক খেতে গিয়ে আটকে যায় গলায়, মর্মান্তিক পরিণতি নাবালকের
মৃত শিশুর বাবা গৌরীনাথ সহিস জানিয়েছেন, বাড়িতে ছিলাম না। এসে দেখি ছেলে অসুস্থ হয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গিয়েছিলাম। তখনও ছেলের অবস্থা ঠিক ছিল। সেখানে চিকিৎসক না পেয়ে বলরামপুরে নিয়ে আসি। তাঁকে আর বাঁচাতে পারিনি। কেক খাওয়ার পরেই জল খায় সে। তারপরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বলে জানতে পেরেছি। যদিও ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। নাবালকের মৃতদেহ ময়ান্তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
রিপোর্টিং: প্রশান্ত পাল, রথীন মাহাতো