কংগ্রেসকে ১৮১ আসন ছাড়বেন অখিলেশ? জোট জল্পনায় নয়া ইঙ্গিত - 24 Ghanta Bangla News
Home

কংগ্রেসকে ১৮১ আসন ছাড়বেন অখিলেশ? জোট জল্পনায় নয়া ইঙ্গিত

Spread the love

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এ বারের নির্বাচনী আবহে আগেই জোট গড়ে ফেলেছেন আসাদউদ্দিন ওয়াইসি এবং চন্দ্রশেখর আজ়াদ। সেক্ষেত্রে নিজেদের ভোটব্যাঙ্ক অটুট রাখার লক্ষ্যে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির কাছে হাত মেলানো ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই৷ এর আগেই কংগ্রেসের তরফে সপা নেতৃত্বের কাছে পছন্দের আসন তালিকা দেওয়া হয়েছিল, যেখানে তাদের চাহিদার আসন গুলিকে ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ শ্রেণিতে ভাগ করেছিল শতাব্দী প্রাচীন দল৷ ‘এ’ শ্রেণির আসনে নিজেদের দলের পছন্দের প্রার্থীর ক্ষেত্রে কোনও রদবদল করা হবে না, আগেই জানিয়েছে কংগ্রেস। এই শর্ত অখিলেশ মানেন কি না, সেদিকেও নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *