তিন গোল হজম করেই নিউজিল্যান্ড সফর শেষ করল ভারত - 24 Ghanta Bangla News
Home

তিন গোল হজম করেই নিউজিল্যান্ড সফর শেষ করল ভারত

Spread the love


বর্তমানে চেনা ছন্দে নেই ভারতের সিনিয়র ফুটবল দল (Indian Football)। গত মাসে পানামার সঙ্গে ফিফা ফ্রেন্ডলী ম্যাচে ড্র করে শেষ করলেও পরবর্তীতে তারা পরাজিত হয়েছিল…

বর্তমানে চেনা ছন্দে নেই ভারতের সিনিয়র ফুটবল দল (Indian Football)। গত মাসে পানামার সঙ্গে ফিফা ফ্রেন্ডলী ম্যাচে ড্র করে শেষ করলেও পরবর্তীতে তারা পরাজিত হয়েছিল ব্রাজিল এবং উরুগুয়ের কাছে। ‌ সেই ধাক্কা ভুলে এই চলতি নভেম্বরে শক্তিশালী নিউজিল্যান্ডের সঙ্গে দুইটি ফিফা ফ্রেন্ডলী ম্যাচ খেলার কথা ছিল ব্লু-টাইগার্সদের। গত কয়েকদিন আগেই প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শিবির। যেখানে পাঁচ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল ভারত। সেই লজ্জা কাটিয়ে আজ সকালে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ভারত।

সূচি অনুযায়ী তারা দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল খালিদ জামিলের ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত হয় ব্লু-টাইগার্স। শক্তিশালী নিউজিল্যান্ডের হয়ে এদিন গোল করেন যথাক্রমে ফিন স্যুর ম্যান, জেমস ম্যাক গ্যারি এবং ক্রিস উড। প্রথমার্ধে তিন গোল হজম করে মাঠ ছাড়তে হলেও দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ জমাট বাঁধানোর পাশাপাশি প্রতি আক্রমণে উঠে এসে ব্যবধান কমাতে মরিয়া হয়ে উঠেছিল খালির জামিলের ভারতীয় দল। যদিও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে পরাজিত হয়েই নিউজিল্যান্ড সফর শেষ করে ভারতীয় ফুটবল দল।

দলের এমন পারফরম্যান্স কিছুটা হলেও হতাশ করবে সমর্থকদের। মোট দুই ম্যাচ মিলিয়ে নিউজিল্যান্ডের কাছে আট গোল হজম করল বিশাল কাইথরা।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *