West Bengal Live Update: ছট পুজোর ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল | West Bengal Live News Suvendu Adhikari BJP Agnimitra Paul Mamata Banerjee TMC Abhishek Banerjee update in Bengali
ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার ছুটির দিন সকাল সকাল বেহালার পর্ণশ্রীতে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। স্পষ্ট জানিয়ে দেন, ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনও প্লাস্টিক বা বর্জ্য পদার্থ কেউ যেন ফেলে দিয়ে না যায়। আবর্জনা মুক্ত রাখতে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে, রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানা গিয়েছে, গুরু নানক জয়ন্তীর আগে নগর কীর্তনের রীতি রয়েছে পাঞ্জাবি সম্প্রদায়ের । সেই অনুষ্ঠানে যোগ দেবেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বড়বাজার গুরুদ্বারা বড়া শিখ সংগত-এ আজ উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে উত্তর কলকাতা জেলা বিজেপি নেতৃত্ব। শিখ সম্প্রদায়ের মানুষ হাজির হয়েছেন। এখান থেকে মিছিলে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।