Ramayana movie: রামায়ণে সীতার হাতে অস্ত্র কেন? সীতার অ্যাকশন দৃশ্য নিয়ে মুখ খুললেন নীতেশ | Why is Sai Pallavi a Warrior Sita in Ramayana? Director Nitesh Tiwari Explains - 24 Ghanta Bangla News
Home

Ramayana movie: রামায়ণে সীতার হাতে অস্ত্র কেন? সীতার অ্যাকশন দৃশ্য নিয়ে মুখ খুললেন নীতেশ | Why is Sai Pallavi a Warrior Sita in Ramayana? Director Nitesh Tiwari Explains

Spread the love

রামায়ণ (Ramayana) ছবিতে সীতার চরিত্রে অভিনয় করে রীতিমতো চমকে দিয়েছেন সাই পল্লবী (Sai Pallavi)। তবে একটা বিষয় নিয়ে বেশ শোরগোল পড়েছে। সিনেমায় সীতাকে রীতিমতো অস্ত্র হাতে অ্যাকশন করতে দেখা গিয়েছে। সীতাকে শান্ত ও ধৈর্যশীল রূপেই দেখা যেত। তাহলে হঠাৎ কেন এই যোদ্ধা অবতার? অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার এই সব বিতর্কের সোজাসাপটা জবাব দিলেন খোদ পরিচালক নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari)।

সীতার এই রূপ কি মনগড়া?

একেবারেই নয়! পরিচালক জানিয়েছেন, তাঁর এই সীতা কোনও আধুনিক কল্পনার ফসল নয়। তিনি মূলত সংস্কৃত ভাষার ‘অদ্ভুত রামায়ণ’ এবং পঞ্চদশ শতাব্দীর ওড়িয়া ভাষার ‘বিলাঙ্কা রামায়ণ’ থেকে অনুপ্রাণিত হয়েছেন। নীতেশের কথায়, “এই রামায়ণগুলোতে সীতাকে শুধু একজন সহ্যশীল নারী হিসেবে দেখানো হয়নি। বরং তিনি মহাজাগতিক শক্তির প্রতীক এবং একজন সক্রিয় যোদ্ধা।” ওই পুরনো গল্পগুলোতে বলা আছে, যখন ভগবান রাম যুদ্ধ করতে গিয়ে অক্ষম হয়ে পড়েন, তখন সীতা দেবী মহাকালীর এক ভয়ঙ্কর রূপ ধারণ করেন। এমনকি তিনি সহস্র রাবণ অর্থাৎ হাজার মাথাওয়ালা রাবণকেও বধ করেন। তাই এই অ্যাকশন দৃশ্যগুলো সম্পূর্ণ ঐতিহাসিক তথ্য এবং গবেষণার ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে।

কী বলছেন পুরনো সীতা?

রামানন্দ সাগরের জনপ্রিয় টিভি সিরিয়াল রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখালিয়া। এক সাক্ষাৎকারে তিনি জানান, বাল্মীকি বা তুলসীদাসের রামায়ণে সীতার এমন যুদ্ধের কথা তাঁর মনে পড়ছে না। তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে, আমাদের দেশে রামায়ণের ৩০০-র বেশি রূপ বা ভার্সন রয়েছে। একেকটা গল্প একেক রকম। তাই নির্মাতারা হয়তো এমন কোনও রামায়ণ থেকে গল্পটা নিয়েছেন, যা নিয়ে অনেকেরই তেমন ধারণা নেই।

বক্স অফিসে হাজার কোটির ঝড়

সব বিতর্ক আর আলোচনার মাঝেই বক্স অফিসে কিন্তু দুর্দান্ত ব্যবসা করছে রামায়ণ। মাত্র ৯ দিনের মধ্যেই ভারতে ৬১২.৭০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে রণবীর কাপুর ও সাই পল্লবীর এই ছবি। আর গোটা বিশ্বের নিরিখে এর রোজগার গিয়েছে ১,১১১ কোটি টাকায়! অর্থাৎ ১০০০ কোটির মাইলফলক পার করে বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে এই সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *