Murshidabad: ভাবি ও বৌদি কালচার থেকে সমাজে নোংরামি হয়: বিজেপি নেতা | BJP leader Suggest not to call woman sister in law - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: ভাবি ও বৌদি কালচার থেকে সমাজে নোংরামি হয়: বিজেপি নেতা | BJP leader Suggest not to call woman sister in law

Spread the love

ফের বেফাঁস মন্তব্য করে তুমুল বিতর্কে জড়ালেন মুর্শিদাবাদের বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদার। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি দাবি করেছেন, সমাজের ভাবি ও বৌদি কালচার থেকেই যত নোংরামি ছড়ায়, তাই এই সংস্কৃতি অবিলম্বে খতম করা উচিত। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণুচরণ শিকদারের মতে, নিজের আপন, মামাতো বা পিসতুতো দেওর ছাড়া অন্য কেউ কোনও মহিলাকে বৌদি বা ভাবি বলে সম্বোধন করতে পারবেন না। তার বদলে মহিলাদের সম্মান জানাতে দিদি বা বোন বলে ডাকার পরামর্শ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, যুব সমাজকে উদ্দেশ্য করে তিনি আরও নিদান দিয়েছেন যে কোনও বন্ধুকে যেন বাড়িতে নিয়ে যাওয়া না হয়, কারণ এই বন্ধু কালচারও ধ্বংস করা প্রয়োজন। তাঁর এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *