BJP Leader Murshidabad: 'নিজের দেওর ছাড়া আর কেউ বৌদি ডাকতে পারবে না','বন্ধু কালচারও' ধ্বংস করার পরামর্শ মুর্শিদাবাদের বিজেপি নেতার | Murshidabad: One BJP leader Suggest not to call woman as boudi and vabi - 24 Ghanta Bangla News
Home

BJP Leader Murshidabad: ‘নিজের দেওর ছাড়া আর কেউ বৌদি ডাকতে পারবে না’,’বন্ধু কালচারও’ ধ্বংস করার পরামর্শ মুর্শিদাবাদের বিজেপি নেতার | Murshidabad: One BJP leader Suggest not to call woman as boudi and vabi

Spread the love

মুর্শিদাবাদ: বৌদি-ভাবি ডাকে শর্ত দিলেন মুর্শিদাবাদের বিজেপি নেতার। আপন মামাতো বা পিসতুতো দেওর ছাড়া কাউকে বৌদি ডাকা যাবে না। মেয়েদের সম্মান দিতে ‘দিদি-বোন’ ডাকার পরামর্শ দিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিষ্ণুচরণ শিকদার।

কী বলছেন বিষ্ণুচরণ?

বিষ্ণুচরণ বলেন, “বৌদি এবং ভাবি কালচার খতম করতে হবে। এই বৌদি এবং ভাবি কালচার থেকে সমাজের অনেক নোংরা জুটে যায়, নোংরা এসে যায়। একেবারে আপন নিজের দেওর, মামাতো দেওর, পিসতুতো দেওর ছাড়া কেউ কাউকে বৌদি বলবে না।”

তাহলে কী ডাকবেন? তাও শিখিয়ে দিয়েছেন বিজেপি নেতা। তিনি বলেন, “যদি সে বড় হয়, মেয়েটা বলবে, ‘তুমি আমার দাদার মতো, তুমি আমাকে বোন বলবে, আমার নাম স্বপ্না বা আমার নাম রহিমা, আমাকে রহিমা বা স্বপ্না বলে ডাকবে।’ আর যদি ছোট হয়, ডেকে বলতে হবে, ‘ভাই এদিকে আয়, আমি তোর বৌদি হই না, আমি তোর দিদিরে, তুই আমাকে দিদি বলে ডাকবি হ্যাঁ ভাই? তুই আমাকে দিদি বলে ডাকবি। আজকের থেকে যেন তোর মুখ থেকে আমি বৌদি ডাক না শুনি।’ মেয়েরাই বলবে এটা।”

তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে ভাবি এবং বৌদি কালচার খতম করব। যার সঙ্গে আমার কোনও পরিচয় নেই, হঠাৎ করে বলি, ‘ভাবি একটু সরে বসুন তো’ বা ‘বৌদি একটু সরে বসুন তো’—না, এটা বলব না। বলব, ‘দিদি বা বোন, আপনি একটু সরে বসুন, আমি একটু বসবো এখানে। একটু সাইড করুন, আমি একটু যাবো।’

বিজেপি নেতা আরও বলেন, “আর পুরুষ মানুষদেরকে বলি, পুরুষ ইয়ং জেনারেশনকে বলি, কোনও বন্ধুকে বাড়িতে নিয়ে যাবে না।  এখন ফোনের যুগ আছে। হ্যালো, বিশাল কোথায় আছিস? আমি বাড়িতে আছি। যখন ওপার থেকে বন্ধুটা বলবে, ‘ঠিক আছে, তুই বাড়িতে থাক, আমি আসছি।’ দেন অ্যান্ড দেন রিপ্লাই করবেন, ‘না রে জয়ন্ত, তুই ওখানেই বস, ওই চায়ের দোকানে বস, ওই মন্দিরের সামনে বস, ওই ক্লাবের সামনে বস, আমি আসছি তোর সঙ্গে দেখা করতে।’ এই বন্ধু কালচারও ধ্বংস করতে হবে ধীরে ধীরে। তবেই সমাজের হাজারো উৎপাত, হাজারো খারাপ জিনিস ধ্বংস হবে, আপনারা একটু প্র্যাকটিস করে দেখুন।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *