Bangladesh: সশস্ত্র আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ, জ্বলছে আগুন | Bangladesh Awami league protest on Sunday all day - 24 Ghanta Bangla News
Home

Bangladesh: সশস্ত্র আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ, জ্বলছে আগুন | Bangladesh Awami league protest on Sunday all day

Spread the love

বাংলাদেশ: নিষিদ্ধ আওয়ামি লীগের সশস্ত্র আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশের গোপালগঞ্জে প্রকাশ্যে নিজেদের শক্তি প্রদর্শন করল নিষিদ্ধ আওয়ামি লীগের নেতা-কর্মী ও সমর্থকরা। রবিবার দিনভর বিক্ষোভ, মিছিল, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে শহরের পরিস্থিতি।

বিক্ষোভকারীদের অনেকের হাতে রামদা, লাঠি ও দেশীয় অস্ত্র দেখা যায়। দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামি লীগের জেলা কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের খবরও পাওয়া গিয়েছে।

এদিন গোপালগঞ্জ সরকারি কলেজের নাম ফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে শহরে পুলিশের উপস্থিতির মধ্যেই বিক্ষোভকারীদের মিছিল ও সড়ক অবরোধ করতে দেখা গিয়েছে। আওয়ামি লীগের ঘোষিত আট দফা দাবি এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এই কর্মসূচি বলে জানা গিয়েছে। আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচির সমর্থনেও এই বিক্ষোভকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গোপালগঞ্জের এই ঘটনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *