‘শোলে’-র বীরুর কায়দায় মোবাইল টাওয়ারে তরুণী
FAQ
১. উত্তরপ্রদেশের কোথায় মোবাইল টাওয়ারে উঠে পড়েছিলেন তরুণী?
উত্তর: উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার নিচলাউল থানা এলাকার বৈঠওয়ালিয়া গ্রামে মোবাইল টাওয়ারে উঠে পড়েন ১৮ বছরের এক তরুণী।
২. কেন মোবাইল টাওয়ারে উঠেছিলেন ওই তরুণী?
উত্তর: প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার দাবিতে মোবাইল টাওয়ারে উঠে পড়েন তিনি। তাঁর পরিবার এই সম্পর্কে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এমন পদক্ষেপ করেন।
৩. তরুণীর প্রেমিক কোথাকার বাসিন্দা?
উত্তর: পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশগড় গ্রামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে।
৪. তরুণীর পরিবার কেন তাঁদের বিয়েতে আপত্তি জানিয়েছিল?
উত্তর: তরুণীর প্রেমিক ভিন্ন জাতের হওয়ায় পরিবারের সদস্যরা এই সম্পর্ক মেনে নিতে চাননি।
৫. কখন মোবাইল টাওয়ারে উঠেছিলেন ওই তরুণী?
উত্তর: রবিবার ভোর ৫টা নাগাদ শৌচকর্মের নাম করে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের পাশের একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন তিনি।