পা ফুলছে? হার্ট ফেলিয়রের সংকেত হতে পারে, জানুন অ্যাডেমা
FAQ
অ্যাডেমা কী?
শরীরে জল ও খনিজের ভারসাম্য নষ্ট হয়ে হাত, পা, গোড়ালি, পেট ও মুখে তরল জমে ফুলে যাওয়া। সহজ ভাষায় ওয়াটার রিটেনশন।
পা ফুললেই কি হার্ট ফেলিয়র?
না। দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকা, গর্ভাবস্থা, কিছু ওষুধ, ভেরিকোজ ভেইন, কিডনি বা লিভারের সমস্যাও কারণ হতে পারে।
অ্যাডেমার লক্ষণ কী কী?
পা-গোড়ালি ফোলা, চোখের নীচ ও মুখ ফোলা, ফোলা জায়গায় চাপ দিলে দাগ বসে যাওয়া, দিনের শেষে ফোলা বাড়া।
অতিরিক্ত নুন খেলে কি পা ফোলে?
অতিরিক্ত নুন সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য নষ্ট করতে পারে, ফলে শরীরে জল জমার প্রবণতা বাড়ে।
পা ফুললে কখন ডাক্তার দেখানো উচিত?
কারণ যা-ই হোক, উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারকে দেখানো উচিত।