পাকিস্তানকে হারিয়ে মোহিত-সেওয়াগদের আগ্রাসী সেলিব্রেশন, বিতর্কে মুখ খুলল BCCI
ভারতীয়দের বিতর্কিত সেলিব্রেশন নিয়ে মুখ খুলল BCCI
ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন দেবজিৎ সইকিয়া। তাঁর মতে, কঠিন পরিস্থিতি থেকে ফাইনাল ম্যাচ জেতার পরে ক্রিকেটারদের আবেগ প্রকাশের অধিকার রয়েছে। এই সেলিব্রেশন দলের আত্মবিশ্বাস এবং লড়াকু মানসিকতার পরিচয় বলেই মনে করেন তিনি।
সইকিয়া বলেন, ‘এই ম্যাচটা কতটা রুদ্ধশ্বাস ছিল, এক বার ভাবুন। একটা সময়ে মনে হচ্ছিল, ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও আমরা জিতেছি। এটা দলের আত্মবিশ্বাস এবং কখনও হাল না-ছাড়ার মানসিকতার পরিচয় দেয়। এমন কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতলে ওদের অবশ্যই সেলিব্রেট করার অধিকার রয়েছে। সেটা আমাদের মেনে নেওয়া উচিত।’