পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়, কত টাকা পাবে ভারত? পুরস্কার নিয়ে বড় বার্তা BCCI সচিবের
দেবজিৎ সাইকিয়া বলেন, ‘ওরা এখনও অনেক ছোট। দয়া করে পুরস্কারের টাকা বা আর্থিক পুরস্কার নিয়ে আলোচনা করবেন না। ওদের পুরো মনোযোগ এখন ক্রিকেটে থাকা উচিত। টাকা উপার্জন করার এবং পুরস্কার পাওয়ার জন্য ওদের সামনে গোটা জীবন পড়ে রয়েছে। কিন্তু আজ ওরা যে অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস অর্জন করেছে, তা ভবিষ্যতে ক্রিকেটজীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা হবে। এর চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না।’
ক্রিকেটারদের আগ্রাসী সেলিব্রেশনকেও সমর্থন
ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী সেলিব্রেশন নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে তরুণদের পাশেই দাঁড়িয়েছেন সাইকিয়া। তিনি বলেন, ‘এই সেলিব্রেশন আসলে ক্রিকেটারদের হার না মানা মানসিকতার পরিচয়। এত কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতে ট্রফি ঘরে তোলার পর তাঁদের আনন্দ করার সম্পূর্ণ অধিকার রয়েছে।’