ঘর বদলাচ্ছে সূর্য, তাতেই বেড়েছে সঙ্কট, কোন ৩ রাশির জাতকরা পড়তে পারেন সমস্যায়?
বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মবিশ্বাস, সম্মান, কর্মজীবন, স্বাস্থ্য ও ব্যক্তিত্বের কারক গ্রহ বলে মনে করা হয়। তাই সূর্যের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১৬ নভেম্বর তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সূর্য। আগামী এক মাস এখানেই থাকবে। সূর্যের এই গোচরের প্রভাব পড়বে ১২ রাশির জাতকদের জীবনেই। তবে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে ৩ রাশির জাতকদের। স্বাস্থ্য, অর্থ এবং কর্মক্ষেত্রের নানা বিষয়ে তাঁদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কারা বিপদে থাকবেন আগামী এক মাস?
মিথুন রাশির উপর প্রভাব

মিথুন রাশির জাতকদের ষষ্ঠ স্থানে গোচর করবে সূর্য। জ্যোতিষশাস্ত্রে এই ঘর শত্রু, রোগ ও প্রতিযোগিতার সঙ্গে সম্পর্কিত। ফলে কর্মক্ষেত্রে বিরোধীদের নিয়ে সতর্ক থাকতে হবে। অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের কাজ থেকে মনোযোগ সরিয়ে ফেলবেন না। রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না। অপ্রয়োজনে কাউকে পাল্টা জবাব দেবেন না। স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। পেটের সমস্যা দেখা দিলে অবহেলা করবেন না। পারিবারিক জীবনেও কথাবার্তার সময় সংযম বজায় রাখা জরুরি। বিশেষ করে মাতৃস্থানীয় আত্মীয়দের সঙ্গে আলোচনায় এমন কিছু বলে ফেলবেন না, যাতে অশান্তি হয়। এই সময় ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে।
তুলা রাশির উপর প্রভাব

তুলা রাশির জাতকদের দ্বিতীয় স্থানে অবস্থান করবে সূর্য। জ্যোতিষ মতে, এই স্থান অর্থ ও বাণীর সঙ্গে সম্পর্কিত। ফলে আর্থিক এবং পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। কথা বলার সময় বিশেষ সতর্ক থাকতে হবে। রাগের মাথায় বলা কোনও কথা পরিবারের সদস্য বা কাছের মানুষের সঙ্গে মনোমালিন্যের কারণ হতে পারে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রেও তাড়াহুড়ো করা ঠিক হবে না। কোনও বিষয়ে সম্পূর্ণ তথ্য না জেনে বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ীদের লেনদেন এবং নতুন চুক্তির ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। চুক্তির শর্তগুলি ভালো করে যাচাই করে তবেই সম্মতি দিন।
ধনু রাশির উপর প্রভাব

ধনু রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়লেও অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যার কারণ হতে পারে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হবে। বিশেষ করে বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের বেশি সতর্ক থাকতে হবে। নতুন কোনও চুক্তিতে রাজি হওয়ার আগে তার সব শর্ত ভালো করে পড়ে নিন। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করুন। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্য বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। এই সময়ে ধৈর্য ও বিচক্ষণতাই পরিস্থিতি সামলানোর চাবিকাঠি।
FAQ
২০২৬ সালে সূর্য বৃশ্চিক রাশিতে কবে প্রবেশ করবে?
১৬ নভেম্বর ২০২৬ তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সূর্য। আগামী এক মাস এই রাশিতেই অবস্থান করবে গ্রহরাজ।
সূর্যের বৃশ্চিক গোচরে কোন ৩ রাশির সমস্যা বাড়তে পারে?
জ্যোতিষ গণনা অনুসারে, মিথুন, তুলা ও ধনু রাশির জাতকদের আগামী এক মাস স্বাস্থ্য, অর্থ, কর্মজীবন ও পারিবারিক বিষয়ে সতর্ক থাকতে হতে পারে।
সূর্যের গোচরে মিথুন রাশির জাতকদের কী সমস্যা হতে পারে?
মিথুন রাশির ষষ্ঠ স্থানে সূর্যের গোচর হবে। ফলে কর্মক্ষেত্রে বিরোধ, পেটের সমস্যা এবং পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে বলে জ্যোতিষ মতে মনে করা হয়।
সূর্যের বৃশ্চিক গোচরে তুলা রাশির আর্থিক পরিস্থিতি কেমন থাকবে?
তুলা রাশির দ্বিতীয় স্থানে সূর্যের অবস্থানের ফলে আর্থিক সিদ্ধান্ত, বিনিয়োগ ও ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে কোনও বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
সূর্যের গোচরে ধনু রাশির জাতকদের কী বিষয়ে সতর্ক থাকতে হবে?
ধনু রাশির জাতকদের অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলতে হবে। চাকরি, ব্যবসা, বিদেশের সঙ্গে যুক্ত কাজ এবং নতুন চুক্তির শর্ত ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া জরুরি।