কমিশনে পৌঁছল মমতা তৃণমূলের নথি | Kalyan Banerjee speaks after Mamata TMC’s document reached election commission
নাম ও প্রতীকের অধিকার দাবি করতে সবরকম চেষ্টা করছে দুই শিবির। ট্রাক ভরিয়ে নথি নিয়ে আগেই দিল্লি পৌঁছেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়রা (Ritabrata Banerjee)। তিনি নিজে নেতৃত্ব দিয়ে ৬টা ট্রাক পৌঁছে দিয়েছিলেন নির্বাচন কমিশনে। জল্পনা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবির কি ট্রাক ভর্তি নথি জমা দিতে পারবে? নাকি এই নথির বহরের কাছেই পিছিয়ে পড়বে কালীঘাট? অবশেষে রবিবার দুপুরে পৌঁছল মমতাদের ট্রাক।