ওয়াইল্ড কার্ড এন্ট্রি, এ বার ক্রিকেটার হিসেবেও MI-তে ফিরছেন কায়রন পোলার্ড - 24 Ghanta Bangla News
Home

ওয়াইল্ড কার্ড এন্ট্রি, এ বার ক্রিকেটার হিসেবেও MI-তে ফিরছেন কায়রন পোলার্ড

Spread the love

পোলার্ড দায়িত্ব নেওয়ার পর দলকে ফাইনালেও তুলেছিলেন। তবে গত মরশুমে খেতাব ধরে রাখতে পারেনি MI এমিরেটস। ফাইনালে তাদের হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন হয় ডেজ়ার্ট ভাইপার্স। এ বার পোলার্ডের লক্ষ্য দলকে আবার সাফল্যের শিখরে পৌঁছে দেওয়া।

২০২২ সালে তৈরি হয়েছিল MI এমিরেটস। মুম্বই ইন্ডিয়ান্সের এই সহযোগী ফ্র্যাঞ্চাইজ়ির মালিক ইন্ডিয়াউইন স্পোর্টস। প্রতিযোগিতার প্রথম তিন মরশুমেই প্লে-অফে উঠেছে তারা। ২০২৪ সালে জিতেছিল খেতাবও।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ পোলার্ড

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের সম্পর্ক দীর্ঘ দিনের। ২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজ়িতে যোগ দেওয়ার পর পাঁচটি IPL খেতাব জিতেছেন তিনি। IPL থেকে অবসর নেওয়ার পরও দলের সঙ্গে যুক্ত ছিলেন। টানা তিন মরশুম মুম্বইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন। এ বার তাঁকে দেওয়া হলো প্রধান কোচের দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *