শৈশব ও বর্তমানের ছবি শেয়ার করে আবেগঘন মাস্টার ব্লাস্টার
সচিন তেন্ডুলকরের আবেগঘন পোস্টে ভাসল নেটদুনিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন মাস্টার ব্লাস্টার—একটিতে শৈশবে নিজের জীবনের প্রথম ক্রিকেট ব্যাট হাতে ছোট্ট সচিন, আর অন্যটিতে দীর্ঘ ৪৯ বছর পরে সেই একই ছোট ব্যাট হাতে দাঁড়িয়ে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সময়ের চাকা ঘুরলেও তাঁর শৈশবের স্মৃতি ও প্রথম ব্যাটের প্রতি ভালোবাসা যে আজও অমলিন, তা আরও একবার প্রমাণ করলেন সচিন। ক্রিকেট ঈশ্বরের এই নস্টালজিক পোস্টটি দেখুন।