বুকস্টলে হামলা, প্রতিবাদে পথে SFI
‘বইয়ের জন্য হাঁটুন’ স্লোগান দিয়ে বাঁকুড়ায় বিক্ষোভ মিছিল করলেন SFI-এর নেতা, কর্মীরা। রবিবার বাঁকুড়ার স্কুল ডাঙ্গা থেকে মাচানতলা পর্যন্ত হয় এই বিক্ষোভ মিছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজোতেও একাধিক বুকস্টলে হামলা চালায় বিজেপি। স্টল ভাঙচুরও করা হয়। মারধর করা হয় SFI-এর কর্মীদের। এমনকী প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমে জেলা সম্পাদক দেবলীনা হেমব্রমের উপরেও চড়াও হয় হামলাকারীরা। এ রকম একাধিক ঘটনার প্রতিবাদেই তাঁরা পথে নামে।