নবান্নের রং বদলের পরিকল্পনা! কোন রঙে সাজবে নবান্ন? - 24 Ghanta Bangla News
Home

নবান্নের রং বদলের পরিকল্পনা! কোন রঙে সাজবে নবান্ন?

Spread the love

নীল-সাদা রং আর নয়। এবার বদল হবে নবান্নের গায়ের রং (Nabanna Colour Change)। পড়বে নতুন রঙের প্রলেপ। নীল-সাদা রং বদলে ঠিক গেরুয়া রং হবে না।…

নীল-সাদা রং আর নয়। এবার বদল হবে নবান্নের গায়ের রং (Nabanna Colour Change)। পড়বে নতুন রঙের প্রলেপ। নীল-সাদা রং বদলে ঠিক গেরুয়া রং হবে না। নবান্নকে সাজানো হবে হলুদ-সাদা রঙের মিশ্রণে। তবে এই নতুন রঙের শেড গেরুয়া রঙের অনেকটা কাছাকাছি বলেই মনে করছে অনেকে। বিভিন্ন স্তরে আলোচনা করার পর নবান্নের রঙের বদলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই করা হবে নতুন রং।

রাজ্যে পালাবদলের পর একাধিক জায়গায় দেখা গিয়েছে রং বদলের ছবি। বিভিন্ন সরকারি ভবন, রাস্তার ধার থেকে উড়ালপুল, সমস্ত জায়গায় নীল সাদার বদলে হলুদ সাদা রং বা গেরুয়া রং করা হচ্ছে। নবান্নের লাগোয়া সভাঘরেও রঙের পরিবর্তন হয়েছে। এবার রং বদলাবে রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নের।

জানা গিয়েছে, শুধু হলুদ নয়, সাদা বা ঘিয়ে রঙের সঙ্গে হালকা ও গাঢ় হলুদের মিশ্রণ থাকবে। তবে এই শেড অনেকটা গেরুয়ার কাছাকাছি। ইতিমধ্যেই, নবান্নের সংস্কারের জন্য দরপত্র ডাকা হয়। সেই প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। জানা যাচ্ছে, নবান্নের রং পরিবর্তন ছাড়া উপান্ন ভবনের সংস্কার এবং দুই ভবনের মেরামতির কাজও হবে। এই মর্মে কয়েক কোটি টাকা বরাদ্দ হতে পারে ব্লে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *