গোলাপ গাছে ফুল ফুটছে না? দামি সার নয়, কাজে লাগান রান্নাঘরের এই উপকরণ - 24 Ghanta Bangla News
Home

গোলাপ গাছে ফুল ফুটছে না? দামি সার নয়, কাজে লাগান রান্নাঘরের এই উপকরণ

Spread the love

নিয়মিত ডাল ছাঁটাই করুন

শুকনো ও দুর্বল ডাল কেটে ফেলুন। ঝরে যাওয়া ফুলের ঠিক নীচে সুস্থ পাতার গিঁটের কাছ থেকে ডাঁটি ছাঁটলে নতুন ডাল গজাতে সাহায্য করে। অক্টোবর মাসে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত ছাঁটাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। তবে গাছের জাত ও অবস্থার কথা মাথায় রেখে ছাঁটাই করুন।

মাটির যত্ন নিন

প্রতি তিন মাস অন্তর ভার্মিকম্পোস্ট ব্যবহার করা যেতে পারে। শীতকালে সর্ষের খোলের তরল সার বা বোনমিলও প্রয়োগ করা যায়। তবে অতিরিক্ত সার গাছের ক্ষতি করতে পারে। তাই নির্দিষ্ট মাত্রা মেনে সার দিন।

রোদ ও জল দেওয়ার নিয়ম

প্রতিদিন ৫-৬ ঘণ্টা রোদে রাখুন। মাটি শুকিয়ে গেলে জল দিন, কিন্তু টবে জল জমতে দেবেন না। নিয়মিত পরিচর্যা, সঠিক ছাঁটাই এবং পুষ্টিকর মাটি—এই তিনের সমন্বয়েই শীতে গোলাপ গাছে বেশি ফুল পাওয়ার সম্ভাবনা বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *