এফসি গোয়ার দায়িত্বে আসতে পারেন এই স্প্যানিশ কোচ - 24 Ghanta Bangla News
Home

এফসি গোয়ার দায়িত্বে আসতে পারেন এই স্প্যানিশ কোচ

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: চলতি আইএসএলের শুরুটা ভালো ছিল না এফসি গোয়ার (FC Goa)। প্রথম ম্যাচেই ড্র করতে হয়েছিল শক্তিশালী চেন্নাইয়িন এফসির কাছে। তারপর নিজেদের দ্বিতীয়…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: চলতি আইএসএলের শুরুটা ভালো ছিল না এফসি গোয়ার (FC Goa)। প্রথম ম্যাচেই ড্র করতে হয়েছিল শক্তিশালী চেন্নাইয়িন এফসির কাছে। তারপর নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে অনবদ্য লড়াই করলে ও জয়ের দেখা মেলেনি। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছিল দুই শিবির। এরপর চলতি মাসের শুরুতেই পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছিল টানা দুইবারের সুপার কাপ জয়ীরা‌। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ইন্টার কাশী ফুটবল দল। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল গোয়া ব্রিগেড। তবে পরবর্তী ম্যাচে ফের ধাক্কা খেয়েছিল দেশের প্রথম সারির এই ফুটবল ক্লাব।

ইন্টার কাশী ম্যাচ জয়ের দিন কয়েক পরেই পেপ মুনোজের শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল গোয়া। যেখানে শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল গতবারের সুপার কাপ জয়ীদের। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে‌। পাশাপাশি এবারের এএফসির ম্যাচে ও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি গোয়া শিবির। যারফলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। বর্তমানে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে এফসি গোয়া। দলের এমন খারাপ পারফরম্যান্সে কথা মাথায় রেখে গত শুক্রবার দায়িত্বে থাকা কোচ গৌরমাঙ্গি সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিল ম্যানেজমেন্ট।

প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার কার হাতে উঠবে দলের দায়িত্ব। সেক্ষেত্রে এবার বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসতে শুরু করেছে এক স্প্যানিশ কোচের নাম। তিনি আঞ্জেল ভিয়াদেরো। পূর্বে স্পেনের চতুর্থ ডিভিশনের ফুটবল ক্লাব সিস্টাও রিভারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই দলের হয়ে খেলিয়ে ছিলেন প্রায় তিরিশটির কাছাকাছি ম্যাচ। এছাড়াও রায়ো ক্যান্টাব্রিয়া সহ এসডি পনফেরাদিনার মত ক্লাবের সঙ্গে ও যুক্ত ছিলেন তিনি। শেষ পর্যন্ত তিনি দলের দায়িত্বে এলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *