ইউক্রেনীয় ড্রোনের ভয়াবহ হামলা! রাশিয়ার বিশাল তেল শোধনাগারে বিধ্বংসী আগুন

রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের নিঝনেক্যামস্ক শহরের আকাশ ( Drone Attack)আজ ঘন হলুদ ধোঁয়ায় ঢেকে গেছে। ইউক্রেনীয় দীর্ঘপাল্লার ড্রোন হামলার পর সেখানকার বিশাল তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল…
রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের নিঝনেক্যামস্ক শহরের আকাশ ( Drone Attack)আজ ঘন হলুদ ধোঁয়ায় ঢেকে গেছে। ইউক্রেনীয় দীর্ঘপাল্লার ড্রোন হামলার পর সেখানকার বিশাল তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। আগুনের শিখা এতটাই প্রবল যে আশপাশের এলাকায় আকাশ লালচে হলুদ ধোঁয়ায় ছেয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা রাতের অন্ধকারে আগুনের সেই বিশাল দৃশ্য দেখে হতবাক হয়েছেন।
নিঝনেক্যামস্ক রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। এখানে অবস্থিত কমপ্লেক্সটি দেশের সবচেয়ে বড় ও আধুনিক তেল পরিশোধন কেন্দ্রগুলোর মধ্যে একটি। এর বার্ষিক কাঁচা তেল প্রক্রিয়াকরণ ক্ষমতা প্রায় ১৬ থেকে ১৭ মিলিয়ন টন, যা দৈনিক হিসাবে প্রায় ৩ লাখ ৪০ হাজার ব্যারেলের সমান।
আরও দেখুনঃ ২০৭৫ র মধ্যেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থিনীতিতে পৌঁছবে পাকিস্তান! বার্তা শরীফের
এই কেন্দ্র থেকে তৈরি হয় পেট্রোল, ডিজেল, বিমানের জ্বালানি এবং নানা ধরনের পেট্রোলিয়াম পণ্য। পাশাপাশি পেট্রোকেমিক্যাল অংশে সিন্থেটিক রাবার, প্লাস্টিক ও ইথিলিনসহ শতাধিক ধরনের রাসায়নিক পণ্য উৎপাদিত হয়। রাশিয়ার অর্থনীতি ও সামরিক সরবরাহ ব্যবস্থায় এই কমপ্লেক্সের গুরুত্ব অপরিসীম।
শনিবার দিবাগত বা রাতের দিকে ইউক্রেনীয় ড্রোনগুলো ( Drone Attack)এই শিল্প এলাকায় আঘাত হানে। স্থানীয় সূত্র ও মনিটরিং চ্যানেলগুলো জানিয়েছে, হামলার পরপরই কমপ্লেক্সের একাধিক অংশে আগুন ধরে যায়। ঘন হলুদ ধোঁয়া আকাশ ছেয়ে ফেলে এবং আগুনের শিখা দূর থেকেও স্পষ্ট দেখা যায়।
শহরের মেয়র জানিয়েছেন, শিল্প এলাকার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতের খবরও পাওয়া গেছে, যদিও মৃত্যুর কোনো খবর এখনও নিশ্চিত হয়নি। একটি আবাসিক ভবনেও ক্ষতি হওয়ায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
এই হামলা ইউক্রেনের ( Drone Attack)দীর্ঘমেয়াদি কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন রাশিয়ার তেল ও জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে। নিঝনেক্যামস্ক এলাকায় এর আগেও একাধিকবার আক্রমণ হয়েছে। স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই রাতভর জানালা দিয়ে আগুনের দৃশ্য দেখেছেন এবং ধোঁয়ার গন্ধে ঘরের বাইরে বেরোতে ভয় পাচ্ছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তারা শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু স্থানীয় ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা যায়, হামলা সফল হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। আগুন এতটাই প্রচণ্ড যে তা নিভাতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
এই কমপ্লেক্স শুধু অর্থনৈতিক গুরুত্বই বহন করে না, রাশিয়ার সামরিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিমানের জ্বালানি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ব্যাহত হলে তা যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইউক্রেন এ ধরনের হামলাকে রাশিয়ার যুদ্ধযন্ত্রের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছে।