আমায় হিট করলে আমি পাল্টা এমন হিট করব তুমি মুখ দেখাতে পারবে না, মদনকে কড়া আক্রমণ কুণালের - 24 Ghanta Bangla News
Home

আমায় হিট করলে আমি পাল্টা এমন হিট করব তুমি মুখ দেখাতে পারবে না, মদনকে কড়া আক্রমণ কুণালের

Spread the love

মদন মিত্র বনাম কুণাল ঘোষ (Kunal Ghosh)! চলতি মাসের ১৩ তারিখ কলকাতার বিবাদী বাগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকী ও মূর্তি উন্মোচন অনুষ্ঠানে…

মদন মিত্র বনাম কুণাল ঘোষ (Kunal Ghosh)! চলতি মাসের ১৩ তারিখ কলকাতার বিবাদী বাগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকী ও মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সেই অনুষ্ঠানে একমঞ্চে উপস্থিত ছিলেন অবিজেপি একাধিক দলের শীর্ষ নেতারা। এই নিয়ে আক্রমণ করেন মদন মিত্র। রবিবার তারই পাল্টা দেন কুণাল ঘোষ। এমন আক্রমণ করব মুখ দেখাতে পারবেন না বলে পাল্টা হুঁশিয়ারি দেন কুণাল।

রবিবার কুণাল ঘোষ বলেন, “মদনদাকে অনেক দিন থেকে চিনি। সকালে আমাদের বিরুদ্ধে কোনও বক্তব্য রাখলে, রাতে ফোন করেন। আপনি আপনার বাড়ির লোককে ইডি ডেকে পাঠিয়েছে বলে অবস্থান বদল করেছেন।”

কুণাল ঘোষ বলেন, “কংগ্রেসের অনুষ্ঠানে স্বসম্মানে আমন্ত্রণ করা হয় আমায়। প্রিয়দার প্রতি দুর্বলতার জন্যই একটু বেশি সময় থেকে গিয়েছিলাম সেখানে। বাকি কংগ্রেস নেতা-নেত্রীও আমায় ভালোবাসেন। মদন মিত্রের মতো বেইমান-বিশ্বাসঘাতক ভাবেন না।”

তিনি আরও বলেন, “মদনদা রাজনৈতিকভাবে যা পারো বলো, আমি উত্তর দেব। কিন্তু ব্যক্তিগতভাবে আমায় হিট করলে আমি পাল্টা এমন হিট করব তুমি মুখ দেখাতে পারবে না। ‘বিলো দ্য বেল্ট’ কাকে বলে জানো না। দাদা বলি…বিকেলে খারাপ কথা বলে রাতেও যখন ফোন করো আমি সেই ফোন ধরি। মিস করলে রিং ব্যাক করি।”

কুণাল ঘোষ বলেন, “কুণাল ঘোষ অনেক ঝড়-ঝাপ্টা সামনে সম্মান নিয়ে চলার পক্ষে। কুণাল পার্সোনাল অ্যাটাক করলে ২৪ ঘণ্টার মধ্যে মুখ দেখাতে পারবে না বলে দিলাম। ফালতু ঘাঁটাতে যেও না। কল লিস্টের টাইম দেখাব? বৌদি আছে…ছেলেদের পছন্দ করি..নাতি হয়ে গেছে। এমন আক্রমণ আনব না, বাড়ি শুদ্ধু মুখ দেখাতে পারবে না মদনদা। ব্যক্তিগত আক্রমণ করলে কুণাল কী জিনিস বোঝাতে ১ সেকেন্ড লাগে না। আমায় ভালোবাসলে জুতো পালিশও করে দিতে পারি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *