খেলার ছলে মাটি থেকে ‘পপ-পপ’ বাজি কুড়িয়ে মুখে পুরতেই বিস্ফোরণ। মৃত্যু ২ বছরের আদিত্য মাঝির। ছত্তিসগড়ের সরগুজা জেলার সীতাপুরের নওয়াপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। শিশুটিকে গুরুতর জখম অবস্থায় অম্বিকাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হলে ১১ নভেম্বর রাতে তার মৃত্যু হয়। তদন্তে নেমেছে পুলিশ।