বাজিই যখন কাজি শরীর কি তা জানে? - 24 Ghanta Bangla News
Home

বাজিই যখন কাজি শরীর কি তা জানে?

Spread the love

কারণ, বাজির ধোঁয়া, বারুদ ও বিকট শব্দের প্রভাব অনেক সময়ে তাৎক্ষণিক ভাবে বোঝা যায় না। বরং কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পরে শরীরে তার বিলম্বিত, কখনও বা দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। কারও ত্বকে জ্বালা-চুলকানি, কারও দীর্ঘস্থায়ী কাশি বা শ্বাসকষ্ট, কারও শ্রবণশক্তির সমস্যা, আবার কারও ঘুমের ব্যাঘাত থেকে উদ্বেগ ও প্যানিকের মতো মানসিক সমস্যাও দেখা দিতে পারে। চিকিৎসকদের সতর্কবার্তা, কালীপুজোর দূষণের অভিঘাত উৎসবের রাত পেরিয়েও কয়েক সপ্তাহ, এমনকী এক মাস পর্যন্ত ভোগাতে পারে। ত্বকের ক্ষেত্রে সমস্যার প্রকাশ অনেক সময়ে এক সপ্তাহ পরেও হতে পারে। দু’হাতের কনুই পর্যন্ত ত্বক কালচে হয়ে যাওয়া, জ্বালা ও চুলকানির মতো উপসর্গ দেখা যায়। ত্বকরোগ বিশেষজ্ঞ সন্দীপন ধর জানাচ্ছেন, বাজি পোড়ানোর সময়ে ইনফ্রারেড ও আলট্রাভায়োলেট রশ্মি নির্গত হয়। তার সঙ্গে বারুদ ও ধোঁয়ার প্রভাব ত্বকের ক্ষতি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *