জামিন খারিজ সোমনাথের - 24 Ghanta Bangla News
Home

জামিন খারিজ সোমনাথের

Spread the love

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় ধৃত সোমনাথ দে–র জামিনের আর্জি খারিজ করে দিলো শিয়ালদহ আদালত। শুক্রবার সোমনাথকে আদালতে পেশ করা হলে তাঁর আইনজীবী জানান, গ্রেপ্তারের পরে ৬০ দিন হয়ে গিয়েছে। নির্দিষ্ট সময়ে চার্জশিট দেওয়া হয়নি। তাই জামিন দেওয়া হোক। অভয়ার আইনজীবী অমর্ত্য দে পাল্টা জানান, ঘটনায় ওসি অভিজিৎ মণ্ডল এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৯০ দিন পরে জামিন পান। একই মামলায় কী ভাবে তাঁর আগে জামিন হবে? তাঁকে ২৭ নভেম্বর পর্যন্ত জেল হেফাজেতের নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *