প্রিয়র মূর্তি উন্মোচনেও এককাট্টা লড়াইয়ের ডাক - 24 Ghanta Bangla News
Home

প্রিয়র মূর্তি উন্মোচনেও এককাট্টা লড়াইয়ের ডাক

Spread the love

এই সময়: মেলালেন, তিনি মেলালেন। কিন্তু মিলল কি?

বিবাদী বাগ চত্বরে শুক্রবার প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এমনই ছবি দেখা গেল। কে ছিলেন না সেখানে? বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, শুভঙ্কর সরকার, ‘মমতা–তৃণমূলে’র শোভনদেব চট্টোপাধ্যায়, অশোক দেব, কুণাল ঘোষ, ‘গণতান্ত্রিক তৃণমূলে’র মদন মিত্র, এনসিপিআইয়ের প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রিত হয়েও আসেননি বিজেপির কোনও প্রতিনিধি। তবে এই মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে বাম–কংগ্রেসকে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন কুণাল। তাঁর প্রশ্ন, ‘রাজ্যের ভয়ঙ্কর পরিস্থিতিতে আলাদা ভাবে ভাবলে চলবে? একসঙ্গে মিলে এদের ঠেকাতে না পারলে কী ভাবে সম্ভব?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *