উত্তর আপাতত শুকনোই, ‘আকভান’–এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা - 24 Ghanta Bangla News
Home

উত্তর আপাতত শুকনোই, ‘আকভান’–এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

Spread the love

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপরে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়েছে। প্রাথমিক ভাবে ওই ওয়েদার সিস্টেমটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আজ, শনিবারের মধ্যে শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আগামিকাল, রবিবার সকালে ওই অঞ্চলেই এটির শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা খুব বেশি। মৌসম ভবনের পূর্বাভাস, গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে সোমবার সন্ধের আগেই মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’–এ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইরান। পারস্যের পুরাণ এবং মহাকাব্য শাহনামা-য় ‘আকভান দিভ’ এক মায়াবী দানব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *