Swapan Dasgupta: 'তোলাবাজি বন্ধ করতে পারিনি, খুব দুঃখজনক ব্যাপার', বললেন স্বপন দাশগুপ্ত | After Samik Bhattacharya and Sukanta Majumder, Swapan Dasgupta Raises Extortion Issue in Bengal - 24 Ghanta Bangla News
Home

Swapan Dasgupta: ‘তোলাবাজি বন্ধ করতে পারিনি, খুব দুঃখজনক ব্যাপার’, বললেন স্বপন দাশগুপ্ত | After Samik Bhattacharya and Sukanta Majumder, Swapan Dasgupta Raises Extortion Issue in Bengal

Spread the love

কলকাতা: রাজ্যে তোলাবাজি নিয়ে এবার সরব হলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) পর তোলাবাজি বন্ধের পক্ষে জোরালো সওয়াল করলেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, পশ্চিমবঙ্গে যতদিন তোলাবাজি থাকবে, ততদিন মানুষের আস্থা ফিরবে না। শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, অর্থনৈতিক দিক থেকেও তোলাবাজি বন্ধ করা জরুরি বলে মনে করেন তিনি। এমনকী, নিজের বিধানসভা কেন্দ্রেও এখনও ১০০ শতাংশ তোলাবাজি বন্ধ করতে পারেননি বলে স্বীকার করে নিয়েছেন অর্থমন্ত্রী।

তোলাবাজি নিয়ে কী বললেন মন্ত্রী?

তোলাবাজি প্রসঙ্গে স্বপন দাশগুপ্ত বলেন, “আমি জানি এটা। অস্বীকার করব না। এটা খুব দুঃখজনক ব্যাপার। তোলাবাজি যতদিন পশ্চিমবঙ্গে থাকবে, ততদিন মানুষের আস্থা ফেরত আসবে না। তাই রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে দেখতে গেলে আমাদের ওটা বন্ধ করতে হবে। আমার কেন্দ্রে কিছুটা বন্ধ করতে পারলেও, ১০০ শতাংশ পারিনি। একটা অভ্যাস হয়ে গিয়েছে। সেখান থেকে বেরোতে হবে।”

তোলাবাজি বন্ধ করতে শুধু সরকারের সদিচ্ছা যথেষ্ট নয়, এর জন্য গোটা রাজনৈতিক মহলের সহযোগিতাও প্রয়োজন বলে মনে করেন অর্থমন্ত্রী। তাঁর কথায়, এই প্রবণতা বন্ধ করতে রাজনৈতিক মহলের সকলেরই সদিচ্ছা থাকতে হবে। অর্থাৎ, তোলাবাজির বিরুদ্ধে লড়াইয়ে দলমত নির্বিশেষে উদ্যোগ প্রয়োজন।

শিল্পনীতি নিয়ে কী বললেন অর্থমন্ত্রী?

অন্যদিকে, শিল্পপতিদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ প্রসঙ্গে স্বপন দাশগুপ্তের বক্তব্য, “শিল্পপতিদের কাছে অত নেই। কারণ শিল্প তেমন নেই। যেখানে ঘটছে, ওই ছোট-খাটো বিল্ডার, প্রোমোটার তাঁদেরই এর মধ্যে পড়তে হয়েছে। আমরা শিল্পনীতি একটা করেছি। একটা ধাঁচা তৈরি করে দিয়েছি। এটা সরকারের তরফে একটা প্রতিশ্রুতি। এটা প্রথম পদক্ষেপ। পরিবেশ, পরিকাঠামো ঠিক করতে হবে।” তাঁর মতে, রাজ্যে শিল্পের পরিবেশ তৈরি করতে গেলে এই ধরনের বাধা দূর করা জরুরি। শিল্পের প্রসারে উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামোও গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *