Jesus de Miguel: মাঠেই মৃত্যু ফুটবলারের, গোলকিপারকে কড়া শাস্তি দিল ফুটবল ফেডারেশন! | Goalkeeper Jesus Owono Banned For 12 Matches After Opponent Dies From Chest Injury In Spain - 24 Ghanta Bangla News
Home

Jesus de Miguel: মাঠেই মৃত্যু ফুটবলারের, গোলকিপারকে কড়া শাস্তি দিল ফুটবল ফেডারেশন! | Goalkeeper Jesus Owono Banned For 12 Matches After Opponent Dies From Chest Injury In Spain

Spread the love

স্পেন: প্রতিপক্ষের ফুটবলারের মৃত্যুর ঘটনায় এবার বড় শাস্তি পেলেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এফসি আন্ডোরার গোলকিপার হেসুস ওনেয়ো। গত ২ নভেম্বর মাঠেই মারা যান জেসুস ডি মিগেল। এই ঘটনায় বলা হয়, তাঁকে আঘাত করেছেন গোলকিপার ওনেয়ো। তবে এবার তাঁকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।

গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে এফসি অ্যান্ডোরার বিরুদ্ধে খেলা ছিল সিডি তেনেরিফের। সেখানেই ম্যাচ চলাকালীন মাঝমাঠের কাছে একটি লম্বা বাড়ানো বলের দখল নিতে গিয়ে প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগে জেসুসের। বুকে আঘাত পেয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। বেশ কিছুক্ষন তাঁকে নড়াচড়া করতে দেখা যায়নি। ঘটনার পরই মাঠে আসেন দুই দলের চিকিৎসক ও মেডিক্যাল স্টাফরা। মাঠের মধ্যেই ৫ মিনিট ধরে চলে তাঁর চিকিৎসা। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষ অবধি মৃত্যুর কোলে ঢলে পড়েন ৩০ বছর বয়সী জেসুস ডি মিগেল।

এরপরেই গোটা বিশ্বের নানা ফুটবল ম্যাচে জেসুসকে সম্মান জানানো হয়। বাদ যায়নি আইএসএলও। তবে এর মধ্যেই রেফারির প্রতিবেদনে উল্লেখ করা ঘটনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই রেফারি উল্লেখ করেছেন, গোলকিপার জেসুস ওনোয়োর ফাউলটি বেআইনি ছিল তাই তাঁকে ১২ ম্যাচের জন্য ব্যান করা যুক্তিযুক্ত। এমনকি, সোশাল মিডিয়াতে আক্রমণের জন্য সব ধরণের সোশাল মিডিয়া থেকে সরে যান এই গোলকিপার। গত ৪ নভেম্বর, এই গোলকিপার বিবৃতি দিয়ে বলেন, জীবনের সবচেয়ে কঠিন সমস্যের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। জেসুস ডি মিগেলের মৃত্যুতে গভীর শোক ও অসহনীয় যন্ত্রণার কথাও জানিয়েছিলেন এই গোলরক্ষক।

যদিও তাঁর দলের কোচ জানিয়েছেন, এই মুহূর্তে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ওনেয়ো। ফুটবলে তিনি আদৌ ফিরবেন কি না, সেই বিষয়ে যেকোনও সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা তাঁর রয়েছে। ক্লাব তাঁকে সব ধরণের সহায়তা করবে। তিনি ফুটবলে যেদিনই ফিরবেন, ক্লাব তাঁর পাশে থাকবে। যদিও দে মিগেলের মৃত্যুর ঘটনায় ফুলবনে অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। অন্যদিকে, মর্মান্তিক এই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত ওনেয়োকে নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *