INDU19 vs PAKU19: অবিশ্বাস্য ফাইনাল! চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে শেষ বলে হারিয়ে এশিয়া কাপ ভারতের! | India Wins U19 Asia Cup Final In Last Over Thriller Against Pakistan
আল আমিরাত: ২০১৭ সালে যখন বিরাট-রোহিতদের হারিয়েছিল পাকিস্তান, তাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মঞ্চে, তখন কত বয়স ছিল মানল চৌহানের? ৯ বছর। আবার কী কাকতালীয়! ২০১৭ থেকে ২০২৬ – ৯ বছর কেটে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু এই ৯ বছরেও যেটা বদলায়নি, সেটা হল ভারতের হাতে পাকিস্তানের বারবার ধরাশায়ী হওয়া। আগে বড়রা হারাত, এবার ছোটরাও সেই তালিকায় নয়া সংযোজন। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২ উইকেটে হারাল ভারত। প্রায় নুইয়ে পড়া ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্ডকে টেনে তুললেন মানল চৌহান।
প্রথমে ব্যাট করে বড় রান করেছে পাকিস্তান। ১১১ বলে ১০৭ রান করেন ওপেনার উসমান খান। আর এক ওপেনার হায়াম খানের ব্যাট থেকে আসে মাত্র ২১ রান। বড় রান পান আব্দুল কাদির (৮০)। অধিনায়ক ফারহান ইউসুফ করেন ৬৩ রান। যদিও এঁদের পর আর সেভাবে কেউ বড় রান পাননি। শেষ অবধি নির্ধারিত ৫০ ওভারে ৩৩৭ রান করে পাকিস্তানের অনুর্ধ্ব-১৯ দল। ভারতীয় বোলারদের দাপটে ২৯৯/৪ থেকে দ্রুতই ৩৩৬/৯ হয়ে যান আহমেদরা।
জবাবে ব্যাট করতে নেমে বড় রান করেন ভারত অধিনায়ক লক্ষ্য রাজেশ রাইচন্দানি। ১০১ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর সেহবাগও। ৬১ বলে ৫৮ রান করেন আর্যবীর।
(বিস্তারিত আসছে…)