Extortion Allegations: বিজয়া সম্মিলনীর জন্য দিতে হবে ৫০০ কেজি মাংস, দাবি শুনে হলদিয়ার ব্যবসায়ী বললেন... | BMS Office Bearer Accused of Demanding 500 Kg Meat from Haldia Businessman - 24 Ghanta Bangla News
Home

Extortion Allegations: বিজয়া সম্মিলনীর জন্য দিতে হবে ৫০০ কেজি মাংস, দাবি শুনে হলদিয়ার ব্যবসায়ী বললেন… | BMS Office Bearer Accused of Demanding 500 Kg Meat from Haldia Businessman

Spread the love

হলদিয়া: বিজয়া সম্মিলনী উপলক্ষে মোটা টাকা চাওয়ার অভিযোগ উঠল ভারতীয় মজদুর সংঘের পদাধিকারীদের বিরুদ্ধে। এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ কেজি মাংস চাওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। যদি ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতির দাবি, যারা এসব করছে, তারা ভারতীয় মজদুর সংঘকে কালিমালিপ্ত করছে।

আগামী ১৭ ই নভেম্বর রানিচক সতীশ সামন্ত ট্রেন সেন্টারে ভারতীয় মজলুর সংঘের বিজয় সম্মেলনী হবে এই মর্মে শিল্পাঞ্চলে কার্ড দেওয়া হচ্ছে। কার্ডে লেখা রয়েছে জেলা ভারতীয় মজলুর সংঘ কোন পদাধিকারী নাম দেওয়া হয়নি। অভিযোগ,, বৃহস্পতিবার হলদিয়ার দুর্গাচক এলাকার এক ছোট ব্যবসায়ীকে ভারতীয় মজলুর সংঘের পদাধিকারী দীপঙ্কর মন্ডল প্রায় ৫০০ কেজি মাংস দাবি করেন। ব্যবসায়ী দিতে অস্বীকার করলে দেখে নে আর হুমকি দেওয়া হয় এমন টাই আভিযোগ। রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী। সমাজ মাধ্যমেও এ নিয়ে সরব হয়েছে বিজেপি কর্মীরা। বাম এবং কংগ্রেসের অভিযোগ, পরিবর্তন শুধু রং এর পরিবর্তন হয়েছে কিন্তু তোলাবাজির কোন পরিবর্তন হয়নি।

বাইট১ : বিভাস চাটুই (ব্যবসায়ী)

বিজয়া সম্মিলনীর নামে ২-৩ আগে একটা কার্ড দিয়ে গিয়েছিল। তখন আমি ছিলাম না। পরে দীপঙ্কর মণ্ডল নামে একজন আসেন। বলেন, তিনি বিএমএসের পদে রয়েছেন। আমাকে বলেন, বিজয়া সম্মিলনীর জন্য ৫০০ কেজি মাংস দিতে হবে। আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তখন বলেন, কত টাকা দিতে পারবেন? আমি বলি, ২ হাজার টাকা। উনি বললেন, লাগবে না। রেগে বেরিয়ে গিয়ে বললেন, দেখ তো এর কী পিছনে রয়েছে? আমরা খুব আতঙ্কিত।

বাইট২: পরিতোষ পট্টনায়ক ( সিপিআইএম জেলা সম্পাদকমন্ডলী সদস্য)

সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়েক বলেন, “তৃণমূল যে কায়দায় তোলাবাজি করত, সেই ধারা অব্যাহত রেখেছে বিজেপি। কেবল রং পরিবর্তন হয়েছে, কিন্তু, হলদিয়ায় তোলাবাজি একই রয়েছে। একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে ৫০০ কেজি মাংস চেয়েছে। মানে ১ লক্ষ ২৫ হাজার টাকা তোলা চেয়েছে। তাহলে বড় ব্যবসায়ীদের কাছ থেকে কত টাকা চাওয়া হয়েছে?”

বাইট ৩:: শুভাশিস ভট্টাচার্য ( ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক)

যার বিরুদ্ধে অভিযোগ
দীপঙ্কর মন্ডল

কী বলছেন ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি?

ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি নিশিকান্ত দুবে বলেন, “বিএমএসের নাম করে টাকা তুলছে বলে অভিযোগ আসছে। অর্থ সংগ্রহের জন্য বিএমএসের তরফে কোনও নোটিস জারি করা হয়নি। জেলার বিএমএসের তরফে এই নিয়ে কোনও বৈঠকও হয়নি। যারা করছে, তারা বিএমএসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমি জেলা সভাপতি হিসেবে বলছি, কেউ যদি বিএমএসের নাম করে টাকা চায়, দেবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *