Data Leak: ফ্রি এআই ব্যবহার করছেন? অজান্তেই আপনার গোপন তথ্য ফাঁস হচ্ছে না তো? | ChatGPT, Gemini, Copilot: 3 Settings You Must Turn Off To Stop AI From Stealing Your Data - 24 Ghanta Bangla News
Home

Data Leak: ফ্রি এআই ব্যবহার করছেন? অজান্তেই আপনার গোপন তথ্য ফাঁস হচ্ছে না তো? | ChatGPT, Gemini, Copilot: 3 Settings You Must Turn Off To Stop AI From Stealing Your Data

Spread the love

 – সৌরভ চক্রবর্তী

কলকাতা: অফিসের গোপন নথি তৈরি হোক, বা  ব্যক্তিগত ইমেল —প্রতিদিনের কাজে এখন আমাদের নির্ভরতা বাড়ছে চ্যাটজিপিটি (ChatGPT), গুগল জেমিনি (Gemini) বা মাইক্রোসফট কোপাইলটের (Copilot) মতো ফ্রি এআই টুলের ওপর। কিন্তু বিনা মূল্যের এই পরিষেবাগুলো ব্যবহার করতে গিয়ে আমরা কি নিজের অজান্তেই ব্যক্তিগত বা অফিসের গুরুত্বপূর্ণ তথ্য বিপদের মুখে ফেলছি?

সাইবার বিশেষজ্ঞদের মতে, ফ্রি এআই প্ল্যাটফর্মগুলোতে ডিফল্টভাবে ‘ডেটা শেয়ারিং’ বা ‘মডেল ট্রেনিং’ অপশনটি চালু থাকে। অর্থাৎ, আপনি এআই-কে যা লিখছেন বা যে ফাইল আপলোড করছেন, ভবিষ্যতে এআই মডেলকে আরও উন্নত করার কাজে তা ব্যবহৃত হতে পারে। এমনকি মান যাচাইয়ের জন্য কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সংস্থার মানব-পরীক্ষকরাও (Human Reviewers) সেই চ্যাট পড়তে পারেন। ফলে কোনোভাবে ডেটা ব্রিচ (Data Breach) হলে বড়সড় বিপদ ঘটতে পারে।

ডেটা শেয়ারিং আটকাতে কোন প্ল্যাটফর্মে কী সেটিংস বদলাবেন?

আপনার চ্যাট যাতে এআই-এর প্রশিক্ষণে ব্যবহৃত না হয়, তার জন্য এখনই নিচের সেটিংসগুলো বন্ধ করুন:

১. গুগল জেমিনি (Google Gemini):

  • জেমিনি অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে বাঁ দিকের মেনু থেকে Activity (বা Gemini Apps Activity / Keep Activity) অপশনে যান।
  • সেখানে গিয়ে অপশনটি Turn off বা Turn off and delete activity করে দিন।
  • মনে রাখবেন, এটি বন্ধ করলেও পরিষেবা সচল রাখার স্বার্থে গুগল সাময়িকভাবে ৭২ ঘণ্টা পর্যন্ত আপনার চ্যাট সংরক্ষণ করে। এছাড়া জেমিনি লাইভ (অডিও বা স্ক্রিনশেয়ার) ব্যবহার করলে তার আলাদা রেকর্ডিং অপশনটিও বন্ধ রাখুন।

২. চ্যাটজিপিটি (ChatGPT):

  • অ্যাকাউন্টে লগ-ইন করে প্রোফাইল আইকনে ক্লিক করুন এবং Settings-এ যান।
  • এরপর Data Controls অপশনে গিয়ে “Improve the model for everyone” সুইচটি বন্ধ করে দিন।
  • অত্যন্ত সংবেদনশীল কোনও কাজের জন্য চ্যাটজিপিটি-র ওপরের দিকে থাকা Temporary Chat ব্যবহার করুন। এই মোডে করা চ্যাট ইতিহাসে জমা থাকে না এবং মডেল ট্রেনিংয়েও ব্যবহৃত হয় না ।

৩. মাইক্রোসফট কোপাইলট (Microsoft Copilot):

  • কোপাইলট অ্যাপ বা ওয়েবসাইটে প্রোফাইল আইকনে ক্লিক করে Settings > Privacy মেনুতে যান।
  • সেখানে থাকা “Training on conversation activity” এবং “Training on voice conversations”—এই দুটি অপশনই বন্ধ (Off) করে দিন। পাশাপাশি মেমোরি বা পার্সোনালাইজেশন অপশনটিও নিয়ন্ত্রণ করতে পারেন।

 ফ্রি এআই ব্যবহার কি আদৌ নিরাপদ বা সুপারিশযোগ্য?

বিশেষজ্ঞদের মত অনুযায়ী, সাধারণ পড়াশোনা, খসড়া তৈরি বা ব্যক্তিগত কাজের জন্য সেটিংস বদলে ফ্রি এআই ব্যবহার করা যেতে পারে। তবে অফিসের গোপন নথি, আর্থিক হিসাব, পাসওয়ার্ড, রোগীর তথ্য বা ক্লায়েন্টের ব্যক্তিগত ডেটা ফ্রি এআই-তে আপলোড করা একেবারেই উচিত নয়।কারণ, সেটিংস বন্ধ করার পরও পুরনো চ্যাটগুলো সম্পূর্ণ মুছে যায় না এবং নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে সার্ভারে জমা থাকে। তাই কর্পোরেট বা পেশাদার কাজের ক্ষেত্রে সর্বদা এন্টারপ্রাইজ-গ্রেড পেইড এআই (যেখানে জিরো ডেটা রিটেনশন বা এনক্রিপশন চুক্তি থাকে) ব্যবহার করা উচিত। আর ফ্রি ভার্সন ব্যবহার করলে যে কোনও ফাইল বা লেখা পেস্ট করার আগে নাম, ফোন নম্বর, ঠিকানা বা প্রতিষ্ঠানের পরিচয় মুছে (Anonymize করে) নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *