BJP MLA Viral Video: পুরুষ সহকর্মীর কাঁধে ঠোঁট ঘষছেন বিধায়ক, ভিডিয়ো ভাইরাল হতেই মুুখ খুললেন স্ত্রী | Odisha BJP MLA's Viral Video Sparks Row, Wife Alleges AI Manipulation - 24 Ghanta Bangla News
Home

BJP MLA Viral Video: পুরুষ সহকর্মীর কাঁধে ঠোঁট ঘষছেন বিধায়ক, ভিডিয়ো ভাইরাল হতেই মুুখ খুললেন স্ত্রী | Odisha BJP MLA’s Viral Video Sparks Row, Wife Alleges AI Manipulation

Spread the love

ভূবনেশ্বর: বন্যাবিধ্বস্ত ওড়িশার (Odisha BJP MLA) গঞ্জামের পরিস্থিতি ও ত্রাণ নিয়ে সাংবাদিক বৈঠক করছেন মন্ত্রী। আর তার ঠিক পিছনে দাঁড়িয়ে এক ব্যক্তির কাঁধে ঠোঁট ঘষছেন বিজেপি বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো এখন ভাইরাল। যদিও, ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। তবে, এই ভিডিয়োকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। এই আবহে এবার মুখ খুললেন বিজেপি বিধায়কের স্ত্রী (BJP MLA Wife)। কী বললেন তিনি?

ভিডিয়ো নিয়ে জোর চর্চা

বিজেপি বিধায়কের নাম মনোরঞ্জন ধ্যান সামন্ত্র। তিনি ওড়িশার চিকিটি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। ২০২৪ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী গোকুলানন্দ মল্লিক সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। তাঁর ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। দেখা গিয়েছে, পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাঁধে প্রথমে ঠোঁট ঘষলেন। তারপর কান কামড়ানোর চেষ্টা করেন।

এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিজেপিকে নিশানা করেছে বিরোধী দল বিজেডি। এক্স হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করে কটাক্ষ করে লেখে, “গঞ্জাম যখন বন্যায় ভেসে যাচ্ছে, তখন বিজেপি নেতারা আনন্দে মেতে রয়েছেন।”

কী বলছেন বিধায়কের স্ত্রী?

যদিও বিধায়কের স্ত্রী মীনা সাহুর দাবি, এই ভিডিয়োটি এআই দিয়ে তৈরি করা। একই সাংবাদিক বৈঠকে অন্য একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করে তা আসল ফুটেজ বলে দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, আসল ভিডিয়োয় বিধায়ককে মন্ত্রীর কথা শুনতে দেখা যাচ্ছে। চিকিটির বিজেডির সোশ্যাল মিডিয়া টিম এআই দিয়ে ভুয়ো ভিডিয়ো তৈরি করে বিধায়কের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য বেরহামপুর পুলিশের কাছে আবেদন জানিয়েছেন মীনা সাহু। অন্যদিকে, বিধায়ক মনোরঞ্জন ধ্যান সামন্ত্রর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির এক মুখপাত্রের কাছেও এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তবে দলের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *