টাকা হাতে থাকে না, নাকি রোজগার কম? সমস্যা অনুযায়ী ঠিক করতে হবে মানিব্যাগের রং - 24 Ghanta Bangla News
Home

টাকা হাতে থাকে না, নাকি রোজগার কম? সমস্যা অনুযায়ী ঠিক করতে হবে মানিব্যাগের রং

Spread the love

আমরা প্রায় সকলেই মানিব্যাগে টাকা, এটিএম কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র রাখি। কিন্তু কখনও ভেবে দেখেছেন, যে মানিব্যাগটি প্রতিদিন সঙ্গে নিয়ে ঘোরেন, তার রং আপনার আর্থিক জীবনেও প্রভাব ফেলতে পারে? বাস্তুশাস্ত্র অনুযায়ী, মানিব্যাগ শুধুমাত্র টাকা রাখার জায়গা নয়। সঠিক রঙের মানিব্যাগ অর্থ ও সমৃদ্ধির ইতিবাচক শক্তিকে আকর্ষণ করতে সাহায্য করে। তাই নতুন মানিব্যাগ কেনার আগে জেনে নিন কোন রং আপনার জন্য শুভ হতে পারে।

কালো রঙের মানিব্যাগ

কালো রঙের মানিব্যাগ
কালো রঙের মানিব্যাগ

পুরুষদের মধ্যে কালো মানিব্যাগ ব্যবহারের চল সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে কালো রং-কে শক্তিশালী বলে মনে করা হয়। যাঁরা অর্থের স্থায়িত্ব চান এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে চান, তাঁদের জন্য কালো রঙের মানিব্যাগ শুভ বলে মনে করা হয়। ব্যবসায়ী কিংবা চাকরিজীবীদের ক্ষেত্রেও এই রং আর্থিক স্থিতিশীলতার প্রতীক।

সবুজ মানিব্যাগ

সবুজ মানিব্যাগ
সবুজ মানিব্যাগ

জীবনে উন্নতি এবং আয়ের নতুন পথের সন্ধান চাইলে সবুজ রঙের মানিব্যাগ বেছে নিতে পারেন। বাস্তুমতে সবুজ রং বৃদ্ধি, সমৃদ্ধি এবং নতুন সম্ভাবনার প্রতীক। বিশেষ করে গাঢ় সবুজ মানিব্যাগ নতুন ব্যবসা শুরু করা কিংবা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করা ব্যক্তিদের জন্য শুভ বলে মনে করা হয়।

বাদামি মানিব্যাগ

বাদামি মানিব্যাগ
বাদামি মানিব্যাগ

বাদামি রং মাটি ও স্থিতিশীলতার সঙ্গে যুক্ত। তাই এই রঙের মানিব্যাগ আর্থিক জীবনে ভারসাম্য ও নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হয়। টাকা হাতে এলেই যদি খরচ হয়ে যায় এবং সঞ্চয় করতে সমস্যা হয়, তা হলে বাদামি মানিব্যাগ ব্যবহার করতে পারেন।

গোলাপি মানিব্যাগ

গোলাপি মানিব্যাগ
গোলাপি মানিব্যাগ

গোলাপি রং সাধারণত ভালোবাসা, সুখ এবং সমৃদ্ধির প্রতীক। বাস্তুশাস্ত্রের কিছু মতে, মহিলাদের জন্য গোলাপি রঙের মানিব্যাগ অর্থ ও সমৃদ্ধির ইতিবাচক শক্তি আকর্ষণে সহায়ক হতে পারে। আর্থিক টানাপড়েন কমাতে এবং জীবনে ইতিবাচকতা আনতে এই রং বেছে নেওয়া যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *