BJP Chaos in chhath ghat: ছটের ঘাট দখল নিয়ে ঝামেলা, কলার ধরে কনুই দিয়ে মার, তুমুল সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে, রইল ভিডিয়ো | BJP Leader are beaten each other regarding chhath ghat
ছোট পুজো উপলক্ষ্যে এদিন দুপুরে রতনবাবু ঘাট পরিদর্শন শেষে সর্বমঙ্গলা ঘাট পরিদর্শনে যান সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারি সব বেশ কিছু বিজেপি কর্মীরা। ছটের ঘাট কীভাবে সাজানো যায়, সেই সবটাই দেখতে গিয়েছিলেন তাঁরা। ঘাট কে দেখবে, তা নিয়ে ঝামেলা শুরু হয় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে। দুপক্ষই একে অপরকে তৃণমূল কর্মী বলতে শুরু করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষই নিজেদের আদি বিজেপি কর্মী বলে দাবি করতে থাকে।
এরপর মন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই আরও উত্তেজনা সৃষ্টি হয়। শুরু হয় হাতাহাতি। বেশ কয়েক জন আহত হন। মাথা ফেটে যায় একজনের। একটি ছবি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একজনের কলার ধরে রীতিমতো দু’তিনজন মিলে কনুই দিয়ে মারামারি। এক মহিলা কর্মী বলেন, “আমরা খাটি বিজেপি। ১০ বছর ধরে বিজেপি করছি।”