Bigg Boss Bangla: সোনামণি না তনুশ্রী, এ সপ্তাহে বিগ বস-এর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কার? - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: সোনামণি না তনুশ্রী, এ সপ্তাহে বিগ বস-এর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কার?

Spread the love

প্রতিনিয়ত জমজমাট হয়ে উঠছে বিগ বস-এর বাড়ি। কোনও না কোনও ঘটনা লেগেই থাকছে সেখানে। আজ খেলা নিয়ে ঝামেলা তো, আবার কান্নায় ভেঙে পড়ছেন কেউ কেউ। কিন্তু এ বার উপস্থিত সপ্তাহের সেই দিন অর্থাৎ দাদার দরবার। আজ কি ঘটতে চলছে দাদার দরবারে? এলিমিনেশনের তালিকায় রয়েছেন তনুশ্রী, সোনামণি। কারণ শুক্রবারের খেলায় জিতে এলিমিনেশনের লিস্ট থেকে বেরিয়ে গিয়েছেন রাজবীর। ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়ার পর প্রথমবার আগামী সপ্তাহের জন্য ক্যাপ্টেন হয়েছেন তিনি। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে চলছে কে? চড়ছে উত্তেজনার পারদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *