Alcohol Consumption: কালীপুজোর পরই বেরল রেজাল্ট, গোটা দেশে মদ্যপানে বাংলা কত নম্বরে? | Alcohol Consumption: Karnataka Ranks First in India's Alcohol Consumption, Which Rank West Bengal in? - 24 Ghanta Bangla News
Home

Alcohol Consumption: কালীপুজোর পরই বেরল রেজাল্ট, গোটা দেশে মদ্যপানে বাংলা কত নম্বরে? | Alcohol Consumption: Karnataka Ranks First in India’s Alcohol Consumption, Which Rank West Bengal in?

Spread the love

নয়া দিল্লি: উৎসবের মরশুম মিটেছে। এখনও বাকি ক্রিসমাস। এই উৎসবের মরশুমে সাধারণ মানুষ যেমন চুটিয়ে মজা করেছেন, তেমনই আবার অনেকেই মজেছেন সুরা পানে (Alcohol)। রাত গড়াতেই গ্লাসে পড়েছে বরফ। ভারতে কোন রাজ্যে কত মদ্যপান করা হয়েছে, তা নিয়ে সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট। কোন রাজ্যের মানুষ সবথেকে বেশি মদ্যপান করেছে জানেন? পশ্চিমবঙ্গের নাম কি আছে এই তালিকায়?

সম্প্রতি যে রিপোর্টটি সামনে এসেছে মদ্যপান নিয়ে, তাতে দেখা গিয়েছে, দেশের শীর্ষ পাঁচটি মদ্যপানকারী রাজ্যের তালিকায় প্রথম চারটিতেই রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্র।

রিপোর্ট অনুযায়ী, দেশে সবথেকে বেশি মদ্যপান হয় কর্নাটকে। সেখানে বছরে প্রায় ৬৯ মিলিয়ন অর্থাৎ ৬ কোটি ৯০ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে। দেশের মধ্যে এখানেই সর্বোচ্চ মদ বিক্রি হয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ভারতেরই আরেক রাজ্য, তামিলনাড়ু। সেখানে  ৬৪ মিলিয়ন অর্থাৎ ৬ কোটি ৪০ লক্ষ মদের বাক্স বিক্রি হয়েছে। তামিলনাড়ুতে সরকারি নেটওয়ার্ক রয়েছে মদ বিক্রির, এই টাসম্যাক (TASMAC)-এর মাধ্যমে মদ বিক্রি হয়।

তৃতীয় স্থানে রয়েছে তেলঙ্গানা। সেখানে ৩৭ মিলিয়ন অর্থাৎ ৩.৭০ কোটি কেস মদ বিক্রি হয়েছে। রিপোর্টে উঠে এসেছে যে তেলঙ্গানার ৪০ শতাংশের বেশি পুরুষই মদ্যপান করেন।

চতুর্থ স্থানে রয়েছে অন্ধ্র প্রদেশ। সেখানে মোট ৩৫ মিলিয়ন অর্থাৎ ৩.৫ কোটি কেস মদ বিক্রি হয়েছে।

পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ২৭ মিলিয়ন মদের কেস বিক্রি হয়েছে।

এছাড়া ষষ্ঠ স্থানে রয়েছে উত্তর প্রদেশ। সেখানে প্রায় ২.৫০ কোটি কেস মদ বিক্রি হয়েছে। সপ্তম স্থানে রয়েছে কেরলম। প্রায় ২.২৯ কোটি কেস মদ বিক্রি হয়েছে।

অষ্টম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে প্রায় ১.৪৯ কোটি কেস মদ বিক্রি হয়েছে। নবম স্থানে রয়েছে রাজস্থান। সেখানে প্রায় ১.৩৭ কোটি কেস মদ বিক্রি হয়েছে। দশম স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে প্রায় ১.১৮ কোটি কেস মদ বিক্রি হয়েছে।

উল্লেখ্য, এই পরিসংখ্যানটি বিভিন্ন রাজ্যে বিক্রি হওয়া মদের বার্ষিক কেস বা বক্সের পরিমাণের ওপর ভিত্তি করে তৈরি। এছাড়া জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী, শতকরা হারের হিসেবে অরুণাচল প্রদেশ, ছত্তীসগঢ় বা ত্রিপুরার মতো রাজ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে মদের প্রচলন বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *