৪ দিন পানীয় জলের সঙ্কট শান্তিপুরে - 24 Ghanta Bangla News
Home

৪ দিন পানীয় জলের সঙ্কট শান্তিপুরে

Spread the love

শান্তিপুরের তর্কবাগীশ লেনে ৪ দিন ধরে বন্ধ পানীয় জলের পরিষেবা। অভিযোগ, দীর্ঘদিন পুরসভায় নালিশ জানিয়েও সুরাহা হয়নি। এতদিন কাজ না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, পুরসভার গাফিলতির কারণেই চার দিন ধরে পানীয় জলের অভাবে ভুগতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। যদিও পুরসভার বর্তমান প্রশাসকের দাবি, শনিবার থেকে কাজ শুরু করা হয়েছে। এর পরে আর কোনও সমস্যা হবে না বলেই আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *