সানরাইজার্স থেকে ৪ কোটির বিনিময়ে গুজরাটে যোগ দিতে চলেছেন হর্ষাল
দু’বার আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া হর্ষাল প্যাটেলকে গুজরাট টাইটান্সের সঙ্গে ট্রেড করতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। নিলামে হর্ষালকে আট কোটি টাকায় কিনেছিল হায়দরাবাদ। তবে গত মরশুমে মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এ বার নিজের রাজ্যের দলে ফিরে নতুন করে সাফল্য পেতে চাইবেন এই পেসার। চার কোটি টাকার বিনিময়ে এই দলবদল হতে পারে বলে খবর। ফলে অর্ধেক দামেই হর্ষলকে পেতে পারে গুজরাট।