বিশ্বকাপের হারের বদলা জাপানের, ব্রাজিলকে ৩-২ গোলে হারাল ব্লু সামুরাই - 24 Ghanta Bangla News
Home

বিশ্বকাপের হারের বদলা জাপানের, ব্রাজিলকে ৩-২ গোলে হারাল ব্লু সামুরাই

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক মাস আগেই বিশ্বকাপের নক আউটে ব্রাজিলের কাছে পরাজিত হয়েছিল জাপান। আজ সেই মধুর বদলা নিয়ে নিল হাজিমে মোরিয়াসুর ছেলেরা। ফিফা…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক মাস আগেই বিশ্বকাপের নক আউটে ব্রাজিলের কাছে পরাজিত হয়েছিল জাপান। আজ সেই মধুর বদলা নিয়ে নিল হাজিমে মোরিয়াসুর ছেলেরা। ফিফা ফ্রেন্ডলী (FIFA Friendly) ম্যাচে জাপানের সাথে খেলতে নেমেছিল পাঁচবারের বিশ্বজয়ীরা। সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় জাপান। এদিন সামুরাইদের হয়ে গোল পান যথাক্রমে টাকেফুসা কুবো, কেইতো নাকামুরা এবং তাতসুহিরো সাকামোতো। অন্যদিকে, সাম্বা শিবিরের হয়ে জোড়া গোল পান ভিনিসিউস জুনিয়র। একটা সময় এই ম্যাচে জাপান এগিয়ে থাকলেও পরবর্তীতে সমতায় ফিরেছিল ব্রাজিল।

শেষ পর্যন্ত গোল করে দলের জয় সুনিশ্চিত করতে খুব একটা অসুবিধা হয়নি সাকামোতোর। এছাড়াও এদিন লাল কার্ড দেখেন তারকা ফুটবলার রাফিনিয়া দিয়াস। বলাবাহুল্য, প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের চাপে রাখতে শুরু করেছিল জাপান। গ্যাব্রিয়েল সান্তোস থেকে শুরু করে কার্লোস আউগোস্তোদের দৌলতে প্রথমদিকে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলেও তা বেশিক্ষণ বজায় থাকেনি। প্রথম কোয়ার্টারের শেষ লগ্নেই গোল করে জাপানকে এগিয়ে দিয়েছিলেন টাকেফুসা কুবো। সেই ধাক্কা কাটিয়ে উঠতে উঠতেই মাত্র চার মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে যান নাকামুরা।

তারপর ৩৩ মিনিটের মাথায় ভিনিসিউস জুনিয়র ব্যবধান কমাতে সমর্থ হলেও প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল জাপান শিবির। কিন্তু দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটের মাথায় সুযোগ বুঝেই নিজের দ্বিতীয় গোল করে যান ভিনি। অন্তিম কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত ব্রাজিলের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে যান সাকামোতো।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *