অ্যাডাল্ট ফিল্ম দেখার নামে ব্ল্যাকমেল! ব্রাউজার লক বা ফেক ইমেলের ফাঁদ থেকে কীভাবে বাঁচবেন? জানুন সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ - 24 Ghanta Bangla News
Home

অ্যাডাল্ট ফিল্ম দেখার নামে ব্ল্যাকমেল! ব্রাউজার লক বা ফেক ইমেলের ফাঁদ থেকে কীভাবে বাঁচবেন? জানুন সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ

Spread the love

এটা তো গেল এক ধরনের প্রতারণার কারবার। খানিকটা একই ধরনের তবে ভিন্ন মোডাস অপারেন্ডি ব্যবহার করেও গ্রাহকদের পথে বসাচ্ছে সাইবার প্রতারকরা। সেটা কী রকম?

কিছু মাস আগে কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থার তরফ থেকে এক সতর্কবার্তায় বলা হয়েছে, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আইফোরসি)–এর নাম করে অনেকের কাছে ইমেল মেসেজ যাচ্ছে। তাতে লেখা — গ্রাহকের বিরুদ্ধে অ্যাডাল্ট ফিল্ম সাইট সার্চ করা এবং বিভিন্ন সাইবার অপরাধের জন্য অভিযোগ এসেছে সংস্থার কাছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এ নিয়ে ব্যাখ্যা দিতে হবে চিঠির গ্রাহককে। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইমেলের অ্যাটাচমেন্টে থাকছে একটি চিঠির পিডিএফ ফাইল। তাতে আইফোরসি–র নাম, লোগো ও সেখানকার আধিকারিকের সই, স্ট্যাম্পও থাকছে। এ বার কেউ ভয় পেয়ে ওই ইমেলের জবাব দিতে গেলে তাঁকে আরও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার প্রতারকরা। অথচ এই ‘শিকার’রা হয়তো অনেকেই কখনও কোনও অ্যাডাল্ট ফিল্ম সাইট সার্ফই করেননি। শুধু আইফোরসি নয়, কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অথবা কেন্দ্রের কোনও পুলিশকর্তার নাম করেও এই ধরনের চিঠি পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *