‘অনুভূতিটা সত্যিই অবিশ্বাস্য…’, রান্নার লড়াইয়ে বাজিমাত সৌরভ-প্রেরণার
‘রাঁধুনি না কাঁদুনি’, মজার এই রান্নার শো-এর বিজয়ীর ট্রফি শেষ পর্যন্ত উঠল সৌরভ দাস আর প্রেরণা দাসের হাতে। খাবার আর কলকাতার সম্পর্ক চিরকালীন। স্বাদে, ঐতিহ্যে, আড্ডায়— সবেতেই বাঙালির খাদ্যপ্রেমের পরিচয় মেলে। আর সেই রসনাতৃপ্তির সঙ্গে যদি জুড়ে যায় রান্নার জমজমাট প্রতিযোগিতা, তা হলে উত্তেজনা যে কয়েক গুণ বেড়ে যাবে, তা বলাই বাহুল্য।