যন্তর মন্তরের প্রতিবাদে আটক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী - 24 Ghanta Bangla News
Home

যন্তর মন্তরের প্রতিবাদে আটক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী

Spread the love

নাগরিকত্বের প্রমাণ দাখিলের ক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (সার) বিরুদ্ধে অবস্থান শুরু করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌম্যদীপ গোস্বামী। কিন্তু সেই অবস্থান শুরু হওয়ার দিনই, শুক্রবার, দিল্লির যন্তর মন্তর থেকে তাঁকে আটক করল দিল্লি পুলিশ। সৌম্যদীপ যন্তর মন্তরে তাঁর এই অবস্থান শুরু করার ঘোষণা করেছিলেন আগেই। তিনি নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন এবং নাগরিকত্ব নির্ধারণকে সম্পূর্ণ আলাদা রাখার দাবি জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *