ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের ধারা অব্যাহত রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) ফাইনালে ভারত। শনিবার দুপুরে বাংলাদেশের ঢাকা ফুটবল স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেমেছিল নৌসাদ মুসার…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের ধারা অব্যাহত রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) ফাইনালে ভারত। শনিবার দুপুরে বাংলাদেশের ঢাকা ফুটবল স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেমেছিল নৌসাদ মুসার ছেলেরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল প্রতিবেশী ভুটান। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় ভারত। এদিন ব্লু-টাইগার্সদের হয়ে গোল পান পিভি বিষ্ণু এবং চিংলেসানা সিং। অন্যদিকে, ভুটানের হয়ে ব্যবধান কমান কিনজাং তাশি তোবডেন। তবে সেটা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না।
এই ম্যাচের প্রথম ৯ মিনিটের মধ্যেই গোল করে ভারতীয় দলকে এগিয়ে দিয়েছিলেন পিভি বিষ্ণু। তারপর থেকেই ব্যাপক আত্মবিশ্বাসের সাথে খেলতে দেখা গিয়েছিল নৌসাদ মুসার ছেলেদের। তবে সুযোগ বুঝেই বেশ কয়েকবার প্রতি আক্রমণে উঠে গোল তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে ভুটান। কিন্তু আটকে যেতে হচ্ছিল ভারতের জমাটবাঁধা রক্ষণে। এভাবেই আক্রমণ-প্রতি আক্রমণে জমজমাট হয়ে উঠতে শুরু করেছিল ম্যাচের প্রথমার্ধ। তারপর ২৭ মিনিটের মাথায় কর্নার থেকে ভেসে আসা বল থেকে গোল করতে মরিয়া হয়ে উঠেছিলেন সুহেলরা। কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও সেই বল লক্ষ্য করে দুরপাল্লার শট নেন চিংলেসানা সিং।
অনায়াসেই বল চলে যায় গোলের মধ্যে। যারফলে ২-০ গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধের পঁয়তাল্লিশ মিনিটের পর অতিরিক্ত সময় পর্যন্ত বজায় ছিল সেই দুই গোলের অগ্ৰগমন। তবে দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই ব্যবধান কমিয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছিল ভুটান ফুটবল দল। এসবের মাঝেই ৪৭ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমিয়ে যান তাশি তোবডেন। যারফলে ২-১ গোলের ফলাফল তৈরি। তবে পঞ্চম কোয়ার্টারের মধ্যেই পেনাল্টির পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতের অনুকূলে। তবে ভিএআর এ বিবেচনা করে সেটি বাতিল করে দেন ম্যাচ রেফারি। তাতে ও জয় তুলে নিতে খুব একটা অসুবিধা হয়নি নৌসাদ মুসার ছেলেদের।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.