জাতীয় দলের হয়ে প্রথম গোল বিষ্ণুর, ভুটানের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে ভারত - 24 Ghanta Bangla News
Home

জাতীয় দলের হয়ে প্রথম গোল বিষ্ণুর, ভুটানের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে ভারত

Spread the love

আজ দুপুরে ঢাকার ফুটবল স্টেডিয়ামে সাফ (SAFF)চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেমেছে ভারত। যেখানে তাদের লড়াই করতে হচ্ছে প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে…

india-vs-bhutan-saff-semifinal

আজ দুপুরে ঢাকার ফুটবল স্টেডিয়ামে সাফ (SAFF)চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেমেছে ভারত। যেখানে তাদের লড়াই করতে হচ্ছে প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ২-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ব্লু-টাইগার্স।

এখনও পর্যন্ত দলের হয়ে গোল পান যথাক্রমে পিভি বিষ্ণু এবং চিংলেসানা সিং। এছাড়াও প্রথমার্ধ জুড়ে একাধিকবার সুযোগ পেয়েছিলেন সুহেল আহমেদ ভাট। তবে সেগুলি গোলে রাখতে পারেননি তিনি। নাহলে অনায়াসেই বাড়তে পারত ব্যবধান‌।

আরও দেখুনঃ ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি, পর্তুগালের জার্সিকে বিদায় জানালেন রোনাল্ডো

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারের মধ্যেই সুযোগ বুঝে ভারতকে লিডে এনে দিয়েছিলেন বিষ্ণু। ৯ মিনিটের মাথায় গোল আসার পর থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে খেলতে দেখা যায় নৌসাদ মুসার ছেলেদের। তবে সুযোগ বুঝেই বেশ কয়েকবার প্রতি আক্রমণে উঠে গোল তুলে নেওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছিল চেঞ্চোদের।

তবে আটকে যেতে হচ্ছিল ভারতের জমাটবাঁধা রক্ষণে। (SAFF)এভাবেই আক্রমণ-প্রতি আক্রমণে জমজমাট হয়ে উঠতে শুরু করেছিল ম্যাচের প্রথমার্ধ‌। তারপর ২৭ মিনিটের মাথায় কর্নার থেকে ভেসে আসা বল থেকে গোল করতে মরিয়া হয়ে উঠেছিলেন সুহেলরা।

সেখান থেকে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও সেই বল লক্ষ্য করে অনায়াসেই জালে জড়িয়ে দিয়ে যান চিংলেসানা সিং। যারফলে ২-০ গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধের পঁয়তাল্লিশ মিনিটের পর অতিরিক্ত সময় পর্যন্ত বজায় ছিল সেই দুই গোলের অগ্ৰগমন। তবে ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। এই ব্যবধান বাড়িয়ে নেওয়াই এখন লক্ষ্য ভারতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *