গৌরমাঙ্গি সিংয়ের বিদায়ে আবেগঘন সন্দেশ ঝিঙ্গানের পোস্ট - 24 Ghanta Bangla News
Home

গৌরমাঙ্গি সিংয়ের বিদায়ে আবেগঘন সন্দেশ ঝিঙ্গানের পোস্ট

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ভালো ছিল না এফসি গোয়ার। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আটকে গেছিল শক্তিশালী চেন্নাইয়িন এফসির কাছে। তারপর নিজেদের দ্বিতীয়…

sandesh-jhingan-emotional-post-for-gouramangi-singh

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ভালো ছিল না এফসি গোয়ার। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আটকে গেছিল শক্তিশালী চেন্নাইয়িন এফসির কাছে। তারপর নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে অনবদ্য লড়াই করলে ও জয়ের দেখা মেলেনি। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছিল দুই শিবির। এরপর চলতি মাসের শুরুতেই পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছিল টানা দুইবারের সুপার কাপ জয়ীরা‌। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ইন্টার কাশী ফুটবল দল। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল গোয়া ব্রিগেড। তবে পরবর্তী ম্যাচে ফের ধাক্কা খেয়েছিল দেশের প্রথম সারির এই ফুটবল ক্লাব।

ইন্টার কাশী ম্যাচ জয়ের দিন কয়েক পরেই পেপ মুনোজের শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল গোয়া। যেখানে শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল গতবারের সুপার কাপ জয়ীদের। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে‌। পাশাপাশি এবারের এএফসির ম্যাচে ও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি গোয়া শিবির। যারফলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। বর্তমানে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে এফসি গোয়া। তাদের ওপরেই কম ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। দলের এমন খারাপ পারফরম্যান্সে কথা মাথায় রেখে গত শুক্রবার দায়িত্বে থাকা কোচ গৌরমাঙ্গি সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানায় গোয়া ম্যানেজমেন্ট।

পরবর্তীতে তাকে নিয়ে আবেগঘন পোস্ট করেন ভারতীয় দলের অন্যতম দাপুটে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। তিনি লেখেন, ‘ জাতীয় দলের জার্সিতে তোমার সতীর্থ হিসেবে এবং পরবর্তীকালে খেলোয়াড় হিসেবে তোমার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এই দুটি অভিজ্ঞতাই আমি দারুণ উপভোগ করেছি। তবে এই দুই সম্পর্কের বাইরেও একজন মানুষ হিসেবে তোমার সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছে, সেটিই আমার কাছে সবচেয়ে বিশেষ হয়ে থাকবে। তোমার বিনয় এবং বুদ্ধিমত্তাকে আমি বরাবরই শ্রদ্ধা করে এসেছি। এই গুণগুলি আজকের দিনে সত্যিই বিরল। তুমি আমার চেয়েও অনেক বেশি সময় ধরে ফুটবলের সঙ্গে যুক্ত। তাই আমাদের এই খেলাটির অনিশ্চয়তা এবং ক্ষণস্থায়ী বাস্তবতা নিয়ে নতুন করে কিছু বলব না।’

আরও লেখেন, ‘ তোমার প্রতি আমার অগাধ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। তোমার কাছ থেকে আমি শিখে যাব, আর আমি জানি, ভবিষ্যতে আমাদের পথ আবারও একসঙ্গে মিলবে। ভালো থেকো। তোমার আগামী দিনের জন্য রইল অনেক শুভকামনা।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *