ক্যাপ্টেন্সি অভিষেকে ব্যর্থ বৈভব, বিশ্বরেকর্ড গড়েও ব্যাটে এল না বড় রান
ক্যাপ্টেন্সি অভিষেকে বিশ্বরেকর্ড বৈভবের
বিহারের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করার দায়িত্ব পেয়েছে বৈভব। এই ঘোষণার পর থেকেই তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। শনিবার টসের সময়ই রেকর্ডবুকে নাম তুলে ফেলল বৈভব। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে পুরুষদের T20 ক্রিকেটে অধিনায়কত্ব করে সবচেয়ে কম বয়সি অধিনায়ক হওয়ার নজির গড়ল সে।
এতদিন এই রেকর্ড ছিল ক্রোয়েশিয়ার জ়াক ভুকুসিচের দখলে। ২০২৫ সালে ১৭ বছর ৩১১ দিন বয়সে দেশের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন তিনি। শনিবার সেই রেকর্ড ভেঙে দিল বৈভব।