কুলগামে CRPF ক্যাম্প হামলায় লস্কর যোগ! আটক ২০ - 24 Ghanta Bangla News
Home

কুলগামে CRPF ক্যাম্প হামলায় লস্কর যোগ! আটক ২০

Spread the love


জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের উপর জঙ্গি হামলার তদন্ত যত (CRPF Attack)এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই হামলার পিছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (LeT) একটি মডিউলের…

জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের উপর জঙ্গি হামলার তদন্ত যত (CRPF Attack)এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই হামলার পিছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (LeT) একটি মডিউলের হাত রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। গোটা মডিউলটির নেতৃত্বে স্থানীয় জঙ্গি আবদুল লতিফ এবং তার সঙ্গে আরও দুই পাকিস্তানি জঙ্গি রয়েছে বলে মনে করা হচ্ছে।

তদন্তকারী সংস্থাগুলির প্রাথমিক অনুমান, (CRPF Attack)এই হামলা কোনও আকস্মিক ঘটনা ছিল না। বরং দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই সিআরপিএফের উপর আঘাত হেনেছিল জঙ্গিরা। হামলার আগে এলাকায় বিস্তারিত রেইকি বা নজরদারি চালানো হয়েছিল। এমনকী, স্থানীয় কয়েকজন ওভার গ্রাউন্ড ওয়ার্কার (OGW) জঙ্গিদের আশ্রয় দেওয়ার পাশাপাশি হামলার পর পালানোর পথ তৈরি করে দিয়েছিল বলেও সন্দেহ করা হচ্ছে।

আরও দেখুনঃ জাল পরিচয় পত্রে কলকাতার বাসিন্দা বলে পরিচয় দিয়ে জালে ইন্দোনেশিয়ান মহিলা

ঘটনাটি ঘটে গত ১১ নভেম্বর দুপুর প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ। কুলগামের মীর বাজারের কাছে আখরান এলাকায় ৪৬ নম্বর ব্যাটালিয়নের সিআরপিএফের একটি নাকা পার্টিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এই হামলায় তিনজন সিআরপিএফ জওয়ান আহত হন। তাঁদের মধ্যে রয়েছেন হেড কনস্টেবল সোমবীর সিং, কনস্টেবল রাকেশ দাস এবং কনস্টেবল সন্তোষ চন্দ্রু।

সোমবীর সিংয়ের হাতে গুলি লাগে, অন্যদিকে রাকেশ দাসের পায়ে গুলির আঘাত লাগে। সন্তোষ চন্দ্রুর আঘাত তুলনামূলকভাবে গুরুতর। তাঁর পেটে এবং মেরুদণ্ডে চোট লাগে। প্রথমে তিনজনকেই অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য সন্তোষ চন্দ্রুকে শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

প্রথমদিকে তদন্তকারীদের ধারণা ছিল, মোটরবাইকে চেপে এসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। (CRPF Attack)কিন্তু বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, জঙ্গিরা কোনও মোটরবাইক থেকে গুলি চালায়নি। বরং একটি জলাভূমি সংলগ্ন ঘন গাছপালায় ঢাকা এলাকা থেকে সিআরপিএফের নাকা পার্টিকে নিশানা করেছিল তারা।

প্রাকৃতিক আড়ালকে কাজে লাগিয়ে প্রায় ৫০ মিটার দূরত্ব থেকে একে সিরিজের রাইফেল দিয়ে গুলি চালানো হয়। তদন্তকারীদের দাবি, মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে প্রায় ৩০ রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। অতর্কিতে এই হামলার ফলে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ খুব একটা পাননি নিরাপত্তারক্ষীরা।

গুলি চালানোর পর জঙ্গিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশপাশের ঘন গাছপালা এবং দুর্গম ভূপ্রকৃতিকে কাজে লাগিয়েই তারা নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে যায় বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ব্যবহৃত কার্তুজের খোল সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

সেগুলি পরীক্ষা করে আগের কোনও জঙ্গি হামলায় একই ধরনের কার্তুজ ব্যবহার করা হয়েছিল কি না, তা জানার চেষ্টা চলছে। এই পরীক্ষার ফল তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, এর মাধ্যমে হামলাকারীদের ব্যবহৃত অস্ত্র এবং পূর্ববর্তী কোনও নাশকতার সঙ্গে যোগসূত্র খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে হামলার তদন্তে স্থানীয় সহযোগীদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। গত দু’দিনে ৫০০-রও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। (CRPF Attack)তাঁদের মধ্যে অধিকাংশকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও অন্তত ২০ জনকে আটক রেখে আরও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এঁদের মধ্যে তিনজনকে লস্কর-ই-তইবার সন্দেহভাজন ওভার গ্রাউন্ড ওয়ার্কার বলে মনে করছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি।

তদন্তকারীদের মূল লক্ষ্য এখন হামলাকারীদের স্থানীয় যোগাযোগের নেটওয়ার্ক খুঁজে বের করা। জঙ্গিরা কোথায় আশ্রয় নিয়েছিল, কারা তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছিল এবং হামলার পর কীভাবে পালিয়ে যেতে সাহায্য পেয়েছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দিক থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের গতিবিধি শনাক্ত করার চেষ্টা চলছে। একাধিক জায়গায় তল্লাশি অভিযানও চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *